উক্ত মূল্যায়নটি কি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক- আলোচনা কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মূল্যবোধটি অর্থাৎ নৈতিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।সুশাসন এক ধরনের মূল্যবোধ। আর মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। মূল্যবোধ যত উন্নত হবে সমাজ ও রাষ্ট্র তত উন্নত হবে। যদি মূল্যবোধের অবক্ষয় কোনো সমাজে ও রাষ্ট্রে দেখা যায়, তবে সুশাসন প্রতিষ্ঠার অন্যান্য উপাদানগুলোও ব্যর্থতায় পর্যবসিত হবে। এ কারণে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ ব্যাপক প্রভাব বিস্তার করে। মূল্যবোধ ব্যক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং সততার শিক্ষা দেয়। আমরা দেখতে পাই, সমাজের মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ সততার সাথে দায়িত্ব পালনে ব্রত থাকেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বহুদল ও মত থাকে। কাজেই অন্যের মতামত সহনশীলতার সাথে গ্রহণ করে নিজের মতামত প্রকাশ করতে হয়। মূল্যবোধ ব্যক্তিকে সহনশীলতার শিক্ষা দেয়। ফলে গণতান্ত্রিক, ব্যবস্থা সফলতা লাভ, করে। মূল্যবোধ কোনো জনগোষ্ঠীর মধ্যে মানসিক ঐক্য প্রতিষ্ঠা করে। ফলে তাদের মাঝে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে সে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সততা-শঠতার পার্থক্য বুঝতে পারে। নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ কল্যাণকর কাজে নিয়োজিত হতে অনুপ্রেরণা লাভ করে। মূল্যবোধ সত্যের ওপর প্রতিষ্ঠিত। আর সত্যকে প্রতিষ্ঠার জন্য মানুষ একদিকে যেমন অধ্যবসায়ী হয়, অন্যদিকে আত্মবিশ্বাসী হয়। মূল্যবোধের অনুপ্রেরণা মানুষকে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। ফলে প্রত্যেকে নিজ অধিকার ভোগে সচেতন হয়। সাথে সাথে তার কর্তব্য পালনেও সচেষ্ট থাকে। এরূপ অধিকার ও কর্তব্যবোধসম্পন্ন ব্যক্তি মানবকল্যাণে ব্রত হয় এবং সমাজের উন্নয়নে সচেষ্ট হয়। মূল্যবোধ আইনের ভিত্তি। কারণ মূল্যবোধ বিবর্জিত আইন সমাজে টিকে থাকতে পারে না।আলোচনার পরিশেষে বলা যায়, সুশাসন প্রতিষ্ঠার উপাদানগুলো মূল্যবোধ চর্চার মাধ্যমে অর্জিত হয়। তাই মূল্যবোধের উপস্থিতি ছাড়া সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ভিত্তি কখনোই তৈরি হবে না। তাই বলা যায়, সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত মূল্যায়নটি কি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক- আলোচনা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর