উদ্দীপকে আলোচিত মূল্যবোধসমূহ উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে রফিক স্যার বিভিন্ন ধরনের মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। সমাজকাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। যে চিন্তা-ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে তাকেই মূল্যবোধ বলা হয়। সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতি-নীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। যেমন- সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, আত্মত্যাগ প্রভৃতি। যে চিন্তা-ভাবনা, লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প রাজনৈতিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে তার সমষ্টিই হলো "রাজনৈতিক মূল্যবোধ। যেমন- রাজনৈতিক সততা ও সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়া প্রভৃতি। আবার যেসব ধর্মীয় অনুশাসন, আচার-আচরণ, ধর্মীয় কর্মকান্ডকে নিয়ন্ত্রণ করে তা-ই ধর্মীয় মূল্যবোধ। যেমন- সকল ধর্মের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, অন্য ধর্মমতকে সহ্য করা, অন্য ধর্মাবলম্বীদের ধর্মাচরণে বাধা না দেওয়া প্রভৃতি। এছাড়াও আরো একটি মূল্যবোধ হলো গণতান্ত্রিক মূল্যবোধ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার- আচরণ ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রণ করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ। যেমন- শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সাহস।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত মূল্যবোধসমূহ উদাহরণসহ আলোচনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর