উক্ত মূল্যবোধসমূহ কীভাবে একজন সুনাগরিক গড়ে তোলে? তোমার আলোচনার পক্ষে যুক্তি দাও।
উত্তর: উক্ত মূল্যবোধসমূহ সাধারণ নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য সচেতন করার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। সুনাগরিকের কতগুলো গুণ রয়েছে। তিনি নিজের প্রজ্ঞা ও দক্ষতার দ্বারা রাষ্ট্র ও সমাজের যেকোনো সমস্যা সমাধানে আত্মনিয়োগ করেন। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিবেকবোধ দ্বারা ন্যায়- অন্যায়, উচিত-অনুচিত অনুধাবন করে যেকোনো বিষয়ে যথাযথ সিদ্ধান্ত 'গ্রহণ করতে পারেন। সামাজিক মূল্যবোধ মানুষের বিচারের মানদণ্ড। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালো-মন্দের বিচার হয়। সামাজিক মূল্যবোধসম্পন্ন একজন মানুষ শিষ্টাচার, সত্যবাদিতা, ন্যায়বিচার, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, আত্মত্যাগ প্রভৃতি গুণাবলির অধিকারী হয়। যা তাকে সুনাগরিক হতে সহায়তা করে। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিটি নাগরিকই রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আদর্শ, আনুগত্য, পরমতসহিষ্ণুতা, রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক অংশগ্রহণ প্রভৃতি রাজনৈতিক মূল্যবোধের চর্চা একজন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। ধর্মবিশেষে ধর্মীয় মূল্যবোধ ভিন্ন হয়ে থাকে। তবে ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা এবং মেনে চলা প্রত্যেক অনুসারীদের কর্তব্য। গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ফলে শাসনব্যবস্থায় স্বচ্ছতা, দায়িত্বশীলতা, সহনশীলতা, নাগরিক মর্যাদা বৃদ্ধি পায়। এসব দেখে একজন সাধারণ নাগরিক দায়িত্ব ও কর্তব্যপরায়ণ হয়ে উঠে। যা সুনাগরিক তৈরিতে সাহায্য করে। পরিশেষে বলা যায় যে, উক্ত মূল্যবোধসমূহ সুনাগরিক তৈরিতে সহায়তা করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত মূল্যবোধসমূহ কীভাবে একজন সুনাগরিক গড়ে তোলে? তোমার আলোচনার পক্ষ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর