উদ্দীপকের মি. মাহবুব “রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের বিনিময়ে অধিকারও ভোগ করেন” – উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. মাহবুব “রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের বিনিময়ে অধিকারও ভোগ করেন।”— উক্তিটি যথার্থ অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে। অধিকার ও কর্তব্য শব্দটি আপাতদৃষ্টিতে বিপরীতমুখী মনে হলেও এদের পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ। নাগরিক তার কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগের সুযোগ পায়। উদ্দীপকে বলা হয়েছে, মি. মাহবুব রাষ্ট্রের প্রতি তার কর্তব্যগুলো নিষ্ঠার সাথে পালন করেন। কর্তব্য পালনের বিনিময়ে তিনি। রাষ্ট্র থেকে কিছু অধিকারও ভোগ করেন। অর্থাৎ মি. মাহবুৰ কৰ্তব্য পালনের বিনিময়ে অধিকার ভোগ করেন। যা অধিকার ও কর্তব্যের ঘনিষ্ঠতাকেই বোঝায়। অধিকারও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক এমন ঘনিষ্ঠ যে, একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়, তাই অধিকার ও কর্তব্য অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করেন। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। অপরদিকে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। সুতরাং দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. মাহবুব “রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের বিনিময়ে অধিকা…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর