সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে বর্ণিত আইন কি ভূমিকা পালন করে ব্যাখ্যা কর।
উত্তর: সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে বর্ণিত আইন ভূমিকা পালন করে। মন্তব্যটি সঠিক।মানবসমাজে নানা ধর্ম-বর্ণ বয়সের মানুষ বাস করে। একেক জনের মানসিকতাও একেক ধরনের। তাই সমাজে কিছু মানুষ আছে যারা নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে অন্যের ওপর প্রভাব খাটিয়ে সমাজে বা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং সমাজে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার নিমিত্তে বিশ্বের প্রতিটি রাষ্ট্রে কিছু আইন প্রণীত হয়। যা সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখে।উদ্দীপকের সালামের মতো লোকদের শাস্তি বিধান করে শান্তি প্রতিষ্ঠায় আইনের ভূমিকা অপরিসীম। কেননা, মানুষ শাস্তির ভয়ে আইন মানতে বাধ্য থাকে। এর কারণ হলো আইনের পিছনে থাকে সার্বভৌম শক্তি যারা আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে সমাজে শান্তি ফিরিয়ে আনে। এছাড়া আইন মানুষের নিরাপত্তারও ব্যবস্থা করে। আইন মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করে থাকে। সর্বোপরি আইন সামাজিক অরাজকতা দূর করে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। মানুষের সুষ্ঠু ও সুন্দর জীবন নিশ্চিত করার জন্য শৃঙ্খলাপূর্ণ পরিবেশ অপরিহার্য। আর এক্ষেত্রে আইনের কোনো বিকল্প নেই।আলোচনা হতে এটি প্রতীয়মান হয় যে, সমাজবদ্ধ মানুষের জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সর্বস্তরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কোনো বিকল্প নেই।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে বর্ণিত আইন কি ভূমিকা পালন করে…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর