শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে? এর প্রকারভেদ বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে স্বাধীনতাকে বোঝানো হয়েছে। স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাঁধাবিঘ্ন ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রই আইনের মাধ্যমে স্বাধীনতাকে সুরক্ষা প্রদান করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে স্বাধীনতার বিষয়টিকেই বোঝানো হয়েছে। স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন- ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, প্রাকৃতিক স্বাধীনতা এবং আইনগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায়, যা ব্যক্তির নিজস্ব কাজ ও আচরণকে প্রভাবিত করে এবং অন্যের ওপর কোনোরূপ প্রভাব বিস্তার করে না। সমাজে বসবাস করতে মানুষের যে স্বাধীনতা সমাজ নিশ্চিত করে, তাই সামাজিক স্বাধীনতা। আবার, রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণের স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অর্থ হলো অর্থনৈতিক স্বাধীনতা। বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা হলো জাতীয় স্বাধীনতা। প্রাকৃতিক রাজ্যে আইন ব্যতীত মানুষ যে অবাধ স্বাধীনতা ভোগ করত তাই প্রাকৃতিক স্বাধীনতা। অন্যদিকে, রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাকে আইনগত স্বাধীনতা বলে। এসব স্বাধীনতার মাধ্যমেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে? এর প্রকারভেদ বর্ণনা কর।

উদ্দীপক

প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রেই নাগরিকদের জন্য কিছু সুযোগ-সুবিধা থাকে; যা ব্যক্তির ব্যক্তিত্বকে বিকশিত করে, যা রাষ্ট্রের আইন দ্বারা সমর্থিত। এগুলো ক্ষুণ্ণ করলে তাকে শাস্তির আওতায় আনা হয়।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

আইন একটি ফারসি শব্দ।

উত্তর

সাম্যের অর্থ সমান। অতএব শব্দগত অর্থে সাম্য বলতে সমাজে সবার সমান মর্যাদাকে বোঝায়। কিন্তু সমাজে সবাই সমান নয় এবং সবই সমান যোগ্যতা নিয়ে জন্ম গ্রহণ করে না। প্রকৃত অর্থে সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায়, যেখানে জাতি-ধর্ম-বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ-সুবিধা লাভ করে এবং সে সুযোগ-সুবিধা ব্যবহার করে সকলে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে, যেখানে কারও জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধা নেই।

উত্তর

উদ্দীপকে স্বাধীনতাকে বোঝানো হয়েছে। স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাঁধাবিঘ্ন ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রই আইনের মাধ্যমে স্বাধীনতাকে সুরক্ষা প্রদান করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে স্বাধীনতার বিষয়টিকেই বোঝানো হয়েছে। স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন- ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, প্রাকৃতিক স্বাধীনতা এবং আইনগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায়, যা ব্যক্তির নিজস্ব কাজ ও আচরণকে প্রভাবিত করে এবং অন্যের ওপর কোনোরূপ প্রভাব বিস্তার করে না। সমাজে বসবাস করতে মানুষের যে স্বাধীনতা সমাজ নিশ্চিত করে, তাই সামাজিক স্বাধীনতা। আবার, রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণের স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অর্থ হলো অর্থনৈতিক স্বাধীনতা। বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা হলো জাতীয় স্বাধীনতা। প্রাকৃতিক রাজ্যে আইন ব্যতীত মানুষ যে অবাধ স্বাধীনতা ভোগ করত তাই প্রাকৃতিক স্বাধীনতা। অন্যদিকে, রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাকে আইনগত স্বাধীনতা বলে। এসব স্বাধীনতার মাধ্যমেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হয়।

উত্তর

উদ্দীপকের বিষয়টি তথা স্বাধীনতা এর রক্ষাকবচসমূহের মাধ্যমে রক্ষা করা যায়।স্বাধীনতা রক্ষার উপায়কে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়। গণতন্ত্র স্বাধীনতা রক্ষার প্রথম ও প্রধান রক্ষাকবচ। কারণ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার অধিকারী হয়। ফলে তাদের ইচ্ছায় শাসনকার্য পরিচালিত হয় এবং ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা থাকে। আইন সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রেখে স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করার মাধ্যমে স্বাধীনতাকে রক্ষা করে। এছাড়াও আইনের শাসন স্বাধীনতা রক্ষার অন্যতম একটি রক্ষাকবচ। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। নিরপেক্ষ বিচার বিভাগ ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ স্বাধীনতা রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করে। সংবিধানে মৌলিক অধিকারসমূহ অন্তর্ভুক্ত করা জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং অধিকার খর্ব হলে আদালতে আশ্রয় নিতে পারে। ফলে নাগরিক স্বাধীনতা রক্ষা পায়। সমাজে ন্যায়বিচার বিদ্যমান থাকলে স্বাধীনতা সুরক্ষিত থাকে। স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ দায়িত্বশীল শাসনব্যবস্থা। শাসন বিভাগ যদি তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে, তাহলে শাসক জনগণের স্বাধীনতা ও অধিকার হরণ করতে পারে না। আবার সংবাদপত্রের স্বাধীনতা ও সদা জাগ্রত জনমত স্বাধীনতা রক্ষার বাহন হিসেবে কাজ করে থাকে। সংবাদ মাধ্যম ও জনগণ যদি নির্লিপ্ত না হয়ে নিজেদের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে সতর্ক ও সচেতন থাকে তাহলে স্বাধীনতা সংরক্ষণ অনেক সহজ হয়। এছাড়াও শিক্ষার প্রসার, অর্থনৈতিক সাম্য এবং প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে সুপ্রতিষ্ঠিত। সুতরাং বলা যায়, স্বাধীনতার রক্ষাকরচসমূহের সঠিক কর্মতৎপরতার মাধ্যমে স্বাধীনতা রক্ষা করা যায়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।