উদ্দীপকের বিষয়টি কীভাবে রক্ষা করা যায়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি তথা স্বাধীনতা এর রক্ষাকবচসমূহের মাধ্যমে রক্ষা করা যায়।স্বাধীনতা রক্ষার উপায়কে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়। গণতন্ত্র স্বাধীনতা রক্ষার প্রথম ও প্রধান রক্ষাকবচ। কারণ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার অধিকারী হয়। ফলে তাদের ইচ্ছায় শাসনকার্য পরিচালিত হয় এবং ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা থাকে। আইন সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রেখে স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করার মাধ্যমে স্বাধীনতাকে রক্ষা করে। এছাড়াও আইনের শাসন স্বাধীনতা রক্ষার অন্যতম একটি রক্ষাকবচ। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। নিরপেক্ষ বিচার বিভাগ ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ স্বাধীনতা রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করে। সংবিধানে মৌলিক অধিকারসমূহ অন্তর্ভুক্ত করা জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং অধিকার খর্ব হলে আদালতে আশ্রয় নিতে পারে। ফলে নাগরিক স্বাধীনতা রক্ষা পায়। সমাজে ন্যায়বিচার বিদ্যমান থাকলে স্বাধীনতা সুরক্ষিত থাকে। স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ দায়িত্বশীল শাসনব্যবস্থা। শাসন বিভাগ যদি তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে, তাহলে শাসক জনগণের স্বাধীনতা ও অধিকার হরণ করতে পারে না। আবার সংবাদপত্রের স্বাধীনতা ও সদা জাগ্রত জনমত স্বাধীনতা রক্ষার বাহন হিসেবে কাজ করে থাকে। সংবাদ মাধ্যম ও জনগণ যদি নির্লিপ্ত না হয়ে নিজেদের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে সতর্ক ও সচেতন থাকে তাহলে স্বাধীনতা সংরক্ষণ অনেক সহজ হয়। এছাড়াও শিক্ষার প্রসার, অর্থনৈতিক সাম্য এবং প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে সুপ্রতিষ্ঠিত। সুতরাং বলা যায়, স্বাধীনতার রক্ষাকরচসমূহের সঠিক কর্মতৎপরতার মাধ্যমে স্বাধীনতা রক্ষা করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি কীভাবে রক্ষা করা যায়? বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর