উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা নৈতিক মূল্যবোধের সাথে সুশাসন গভীরভাবে সম্পর্কিত।সুশাসন এক ধরনের মূল্যবোধ। আর মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। অন্যদিকে, মূল্যবোধ বলতে কখনো কখনো কেবলই নৈতিক মূল্যবোধকে নির্দেশ করা হয়। নৈতিক মূল্যবোধ সমাজব্যবস্থাকে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করে সমাজব্যবস্থায় স্থিতিশীলতা আনয়ন করে। আর একটি সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত ও স্থিতিশীলতার কাঙ্ক্ষিত প্রতিফলনের বাস্তব রূপই হলো সুশাসন। অর্থাৎ, সুশাসন ও নৈতিক মূল্যবোধ গভীরভাবে সম্পর্কিত। আবার, নৈতিক মূল্যবোধ নাগরিকদের আত্মসংযমী, ধৈর্যশীল ও বিবেকবান হিসেবে গড়ে তোলে। নৈতিক মূল্যবোধ এভাবে দায়িত্বশীল নাগরিক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করেও শাসন ব্যবস্থার গতিশীলতা দান করে। সুশাসন গড়ে তোলার জন্য নাগরিকের দায়িত্ব ও কর্তব্যবোধ প্রয়োজন। কর্তব্যবোধ সৃষ্টিতে নাগরিকের নৈতিক মূল্যবোধসম্পন্ন হওয়ার কোনো বিকল্প নেই। নৈতিক মূল্যবোধ নাগরিকের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটায়, যা সুশাসনের জন্য অপরিহার্য। সর্বোপরি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, জাতীয়তাবোধসম্পন্ন নাগরিক সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার, জনকল্যাণমুখিতা প্রভৃতির জন্য নৈতিক মূল্যবোধের অপরিহার্যতা সর্বজনবিদিত।সুতরাং নিঃসন্দেহে এ কথা বলা যায়, সুশাসনের সাথে নৈতিক মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর