উক্ত বিষয়টির সাথে নৈতিকতার সাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বিষয়টি তথা আইনের সাথে নৈতিকতার সাদৃশ্য বিদ্যমান। নৈতিকতা হলো এক ধরনের মানুষিক অবস্থা যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। এটিকে প্রত্যেক ব্যক্তিই আইন বা অন্য কোনো বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। অন্যদিকে আইন হলো বিধিবদ্ধ নিয়মকানুনের সমষ্টি বা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক বলবৎ করা হয়। আইন ও নৈতিকতার লক্ষ্য এক ও অভিন্ন। উভয়ের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের আচরণ। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এবং নৈতিকতা মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে। সুতরাং দেখা যাচ্ছে যে, আইন ও নৈতিকতা উভয়ের লক্ষ্য হচ্ছে আচরণ নিয়ন্ত্রণ করে মানুষের কল্যাণ সাধন করা। আইন হচ্ছে সামাজিক ন্যায়বোধের প্রতিফলন। মানুষের নৈতিকতাবোধ রাষ্ট্রীয় আইনকে প্রভাবিত ও সাহায্য করে। সমাজজীবনে উৎকর্ষতা সাধনে আইন ও নৈতিকতা ঘনিষ্ঠভাবে কাজ করে। ন্যায়-অন্যায় সম্পর্কে প্রচলিত ধারণা যেমন অনেক সময় আইনে পরিণত হয়, তেমনি আইনও অনেক সময় কুনীতিকে দূর করে সুনীতিকে প্রতিষ্ঠিত করে। আইনের কার্যকারিতা যেমন মানুষের নৈতিক বিশ্বাসের ওপর নির্ভরশীল, তেমনি সময় ও পারিপার্শ্বিকতার সাথে সামঞ্জস্যহীন নৈতিক বিশ্বাসও আইনের দ্বারা পরিবর্তিত ও পরিমার্জিত হয়। রাষ্ট্র সাধারণত 'নৈতিক আদর্শকে অনুসরণ করে। আইনের মতোই নৈতিকতাও সমাজ এবং রাষ্ট্রনির্ভর। সমাজব্যবস্থা এবং রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে নৈতিক ধারণা ও আদর্শেরও পরিবর্তন ঘটে। সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার নৈতিক ভিত্তি হলো সামাজিক স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। এক্ষেত্রে আইন ও নৈতিকতার সমন্বয় সমাজকে সমৃদ্ধ করে। অতএব উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আইন ও নৈতিকতা উভয়ের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও মধুর। উভয়ই একে অপরের পরিপূরক। যখন কোনো আইন-নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখনই তা' জনগণ কর্তৃক সমাদৃত হয়। নৈতিকতাবিরোধী আইন কোনো দিনই জনসমর্থন লাভ করেনি এবং টিকেও থাকেনি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত বিষয়টির সাথে নৈতিকতার সাদৃশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর