উদ্দীপকে উল্লিখিত স্বাধীনতাসহ মোট তিন ধরনের স্বাধীনতা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত স্বাধীনতা হলো জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা সব ধরনের স্বাধীনতার ভিত্তি। জাতীয় স্বাধীনতা বলতে মূলত বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত থাকাকেই বোঝানো হয়। এটি রাষ্ট্রীয় স্বাধীনতারই অংশ। জাতীয় স্বাধীনতাবলে রাষ্ট্র স্বাধীনভাবে সার্বভৌমত্ব চর্চা করার ক্ষমতা অর্জন করে থাকে। জাতীয় স্বাধীনতা ছাড়া রাষ্ট্রের অপরাপর স্বাধীনতাগুলো বিঘ্নিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন জাতীয় স্বাধীনতার অন্যতম উদাহরণ। উদ্দীপকের এই জাতীয় স্বাধীনতার চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও, সামাজিক স্বাধীনতা ব্যক্তির প্রধান স্বাধীনতাসমূহের মধ্যে অন্যতম। সমাজে বসবাস করতে মানুষের যে স্বাধীনতা সমাজ নিশ্চিত করে, তাকে সামাজিক স্বাধীনতা বলে। যেমন- শিক্ষালাভ, চলাফেরা ও পরিবার গঠনের স্বাধীনতা। এ স্বাধীনতা মূলত ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও সমাজজীবনে সুখশান্তির পরিবেশ নিশ্চিত করে। আবার, অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অধিকার হলো অর্থনৈতিক স্বাধীনতা। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং কর্মসংস্থান ও উপযুক্ত মজুরি বা পারিশ্রমিক লাভ করার নিশ্চয়তা অর্থনৈতিক স্বাধীনতাকে সুদৃঢ় করে। জাতীয় স্বাধীনতাসহ, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ব্যক্তির সুষ্ঠু ও কল্যাণকর রাষ্ট্রজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত স্বাধীনতাসহ মোট তিন ধরনের স্বাধীনতা বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর