উদ্দীপকের সর্বশেষ বাক্যটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সর্বশেষ বাক্যটি তথা 'স্বাধীনতা অর্জনের চেয়ে এটি রক্ষা করা কঠিন'- সঠিক ও যথার্থ। স্বাধীনতা অর্জনের জন্য বহু ত্যাগ, আত্মদান, শত সংগ্রাম ও কখনো অগণিত প্রাণ বিসর্জন দিতে হয়। তবুও এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন কারণ টিকিয়ে রাখতে সুশাসন, ঐক্য, সতর্কতা ও ত্যাগের প্রয়োজন হয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে অনেক দেশ স্বাধীনতা পেয়েও সঠিক নেতৃত্ব, সুশাসন ও পরিকল্পনার অভাবে তা হারিয়েছে। স্বাধীনতার পর অভ্যন্তরীণ বিরোধ, দুর্নীতি, অদক্ষ নেতৃত্ব ও বৈশ্বিক চক্রান্ত একটি রাষ্ট্রকে দুর্বল করতে পারে। নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম ছাড়া স্বাধীনতা রক্ষা সম্ভব নয়। রাষ্ট্রে গণতন্ত্র না থাকলে স্বাধীনতা ব্যর্থ হয়। গণতন্ত্র স্বাধীনতা রক্ষার প্রথম ও প্রধান রক্ষাকবচ হিসেবে কাজ করে। গণতন্ত্রের পাশাপাশি আইনের শাসন, 'নিরপেক্ষ বিচার বিভাগ এবং সামাজিক ন্যায় রাষ্ট্রে না থাকলে সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তাই রাষ্ট্রে এসব উপাদানের সুষ্ঠু ও সঠিক প্রয়োগ থাকতে হবে। এছাড়াও অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষা, মৌলিক অধিকারের নিশ্চয়তা ও জনমতের স্বাধীনতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে স্বাধীনতা হুমকির মুখে পড়ে। তাই স্বাধীনতা রক্ষায় সর্বদা সতর্ক থাকতে হয়। অতএব, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, 'স্বাধীনতা অর্জনের চেয়ে এটি রক্ষা করা কঠিন'- বক্তব্যটি যথার্থ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সর্বশেষ বাক্যটি মূল্যায়ন কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর