"উল্লিখিত স্বাধীনতা নিশ্চিত করলে সাম্য প্রতিষ্ঠা হবে"-বিশ্লেষণ কর।
উত্তর: উল্লিখিত স্বাধীনতা তথা অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করলে সাম্য প্রতিষ্ঠা হবে- মন্তব্যটি যথার্থ।অর্থনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রের জনগণের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ ও উপার্জন করার স্বাধীনতাকে বোঝায়। অর্থাৎ স্বাধীনভাবে নিজের এবং নিজ পরিবারের ভরণপোষণের জন্য বাধাবিঘ্নহীন কর্ম বেছে নেওয়ার স্বাধীনতা হলো অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা যদি সমাজ বা রাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করে তবে জনগণের মাঝে সমতা প্রতিষ্ঠা লাভ করে সাম্য। প্রতিষ্ঠা লাভ করবে।উদ্দীপকে জনাব আতিকুর রহমান নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। এরূপ স্বাধীনতা সাম্য নিশ্চিত করে। কারণ সাম্যের মানে হলো সমাজের পরস্পরের সমতা ও অভিন্নতা। সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ-সুবিধা লাভকরে এবং সে সুযোগ-সুবিধা লাভ করে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। অর্থাৎ সাম্যের অর্থ হলো সমাজে সকলের সমতা বিধান। আর এরূপ অবস্থা একমাত্র স্বাধীনতার মাধ্যমেই নিশ্চিত হওয়া যায়। বিশেষ করে সমাজে যদি অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যায় তাহলে ব্যক্তিগত, সামাজিক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণের সুযোগ লাভ করবে। অর্থনৈতিক স্বাধীনতা মানুষের সকল ক্ষেত্রে সাম্যের অস্তিত্বকে উপলব্ধি করার অনুভূতি সৃষ্টি করে। নিরবচ্ছিন্ন স্বাধীনতা ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা লাভ করা যায় না। পৃথিবীর অনেক রাষ্ট্র ছিল যেখানে মানুষের কোনোরূপ স্বাধীনতা ছিল না, ফলে সেখানে সাম্যের অস্তিত্ব কল্পনাও করা যেত না। স্বাধীনতা সাম্যকে অস্তিত্ব দান করে।সুতরাং বলা যায়, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত হলে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতা ছাড়া সাম্যের অস্তিত্ব কল্পনা করা যায় না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
"উল্লিখিত স্বাধীনতা নিশ্চিত করলে সাম্য প্রতিষ্ঠা হবে"-বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর