শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর উক্ত সাম্য একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য অতীব জরুরি? মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি অর্থনৈতিক সাম্য একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য অতীত জরুরি। জনকল্যাণমূলক রাষ্ট্র একটি আধুনিক ধারণা। এ জাতীয় রাষ্ট্র জীবন ও সম্পত্তির নিরাপত্তা প্রদানের পাশাপাশি নাগরিক জীবনের অন্যান্য চাহিদা যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি বিষয়ের সঙ্গে যুক্ত সকল চাহিদা নিশ্চিতকরণের মাধ্যমে নাগরিকের সার্বিক কল্যাণ সাধন করে একটি উন্নত সুখময় জীবন উপহার দিতে প্রয়াস চালায়। অর্থনৈতিক সাম্য হলো কল্যাণমূলক রাষ্ট্রের এমন একটি পরিবেশ যেখানে সমযোগ্যতার ও সমঅধিকারের দাবিদারগণের মধ্যে সম্পদের সমান ব্যবস্থাপনা নিশ্চিত হয়। কল্যাণমূলক রাষ্ট্রে পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তা সম্ভব না হলে বেকার ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা, চিকিৎসাজনিত ভাতা, আপদকালীন ভাতা, বিধবা ভাতাসহ নানা রকম সরকারি সাহায্য-সহযোগিতা দেওয়া হয়। এক্ষেত্রে যদি উক্ত রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য না থাকে তবে সম্পদ বণ্টনের ক্ষেত্রে বিশাল বৈষম্যের আশঙ্কা থাকে। সে অবস্থায় সধবার বিধবা ভাতা আর বিধবার বঞ্চনা পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। কল্যাণমূলক রাষ্ট্রে সরকার আপদকালীন অনেক সাহায্য সরবরাহ করে। এক্ষেত্রে রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য না থাকলে শক্তিধরেরা সুযোগ নিয়ে অধিক সম্পদের মালিক হয় আর দুর্বল জনগোষ্ঠী অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে আরও দুর্বল হতে থাকে। প্রতিটি কল্যাণমূলক রাষ্ট্র ন্যায়বিচার, সাম্য, সমবণ্টন, মানবিক মর্যাদা সুনিশ্চিত করে। আর সেক্ষেত্রে অর্থনৈতিক সাম্য নিশ্চিত না হলে কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা কোনো অবস্থায়ই টেকসই হয় না। অতএব আমি নিঃসন্দেহে একথা বলতে পারি, উদ্দীপকে বর্ণিত সাম্য অর্থাৎ অর্থনৈতিক সাম্য একটি কল্যাণমূলক রাষ্ট্রে অতীব জরুরি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর উক্ত সাম্য একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য অতীব জরুরি…

উদ্দীপক

সিফাত ও রোজিনা সারাদিন ছাদ ঢালাইয়ের কাজ করেন। কাজ শেষে মালিক রোজিনাকে সিফাতের অর্ধেক মজুরি প্রদান করে। এতে রোজিনা ক্ষিপ্ত হয়ে মালিকের কাছে সমান মজুরি দাবি করেন। মালিক সমান মজুরি দিতে অস্বীকার করেন এবং বলেন, নারীর মজুরি পুরুষের সমান হতে পারে না।

ভোলা সরকারি কলেজ · 2025

উত্তর

মূল্যবোধ হলো সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়।

উত্তর

আইনগত সাম্য বলতে আইনের চোখে সবাই সমান এবং আইনের শাসনকে বোঝায়। সমাজে যখন বৈষম্যমূলক আইন থাকে না, সকল মানুষের আইনের আশ্রয় গ্রহণের সুযোগ থাকে, তখনই আইনগত সাম্য প্রতিষ্ঠিত হয়। আইনের অনুশাসন অর্থাৎ বিনা অপরাধে গ্রেপ্তার এবং বিনা বিচারে আটক না রাখার বিধান কার্যকর হলে আইনগত সাম্য প্রতিষ্ঠার পথ সুগম হয়।

উত্তর

উদ্দীপকের রোজিনা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত। সাম্য বলতে মানুষের পূর্ণতাপ্রাপ্তি এবং সমান অধিকার সংরক্ষণ করাকে বোঝায়। আর অর্থনৈতিক সাম্য হলো জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে তখন সেটা হলো অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের মূলকথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন। অর্থাৎ অর্থ উপার্জন ও বণ্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা প্রদান করাই হলো অর্থনৈতিক সাম্য। উদ্দীপকের সিফাত ও রোজিনা সারাদিন ছাদ ঢালাইয়ের কাজ করেন। কাজ শেষে মালিক রোজিনাকে সিফাতের অর্ধেক মজুরি প্রদান করেন। এতে রোজিনা ক্ষিপ্ত হয়ে মালিকের কাছে সমান মজুরি দাবি করেন। কিন্তু মালিক তাকে সমান মজুরি দিতে অস্বীকার করে। রোজিনার প্রতি তার মালিকের এরূপ আচরণ তাকে অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত করার শামিল। কেননা কাজের বিনিময়ে নারী-পুরুষ নির্বিশেষে সমান মজুরি লাভ করা নাগরিকের অর্থনৈতিক অধিকার। আর অর্থনৈতিক সাম্যের মাধ্যমে এই অধিকার নিশ্চিত হয়। যেহেতু লিঙ্গ পার্থক্যের কারণে রোজিনাকে কম মজুরি দেওয়া হয় সেহেতু তাকে অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত করা হয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি অর্থনৈতিক সাম্য একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য অতীত জরুরি। জনকল্যাণমূলক রাষ্ট্র একটি আধুনিক ধারণা। এ জাতীয় রাষ্ট্র জীবন ও সম্পত্তির নিরাপত্তা প্রদানের পাশাপাশি নাগরিক জীবনের অন্যান্য চাহিদা যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি বিষয়ের সঙ্গে যুক্ত সকল চাহিদা নিশ্চিতকরণের মাধ্যমে নাগরিকের সার্বিক কল্যাণ সাধন করে একটি উন্নত সুখময় জীবন উপহার দিতে প্রয়াস চালায়। অর্থনৈতিক সাম্য হলো কল্যাণমূলক রাষ্ট্রের এমন একটি পরিবেশ যেখানে সমযোগ্যতার ও সমঅধিকারের দাবিদারগণের মধ্যে সম্পদের সমান ব্যবস্থাপনা নিশ্চিত হয়। কল্যাণমূলক রাষ্ট্রে পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তা সম্ভব না হলে বেকার ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা, চিকিৎসাজনিত ভাতা, আপদকালীন ভাতা, বিধবা ভাতাসহ নানা রকম সরকারি সাহায্য-সহযোগিতা দেওয়া হয়। এক্ষেত্রে যদি উক্ত রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য না থাকে তবে সম্পদ বণ্টনের ক্ষেত্রে বিশাল বৈষম্যের আশঙ্কা থাকে। সে অবস্থায় সধবার বিধবা ভাতা আর বিধবার বঞ্চনা পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। কল্যাণমূলক রাষ্ট্রে সরকার আপদকালীন অনেক সাহায্য সরবরাহ করে। এক্ষেত্রে রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য না থাকলে শক্তিধরেরা সুযোগ নিয়ে অধিক সম্পদের মালিক হয় আর দুর্বল জনগোষ্ঠী অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে আরও দুর্বল হতে থাকে। প্রতিটি কল্যাণমূলক রাষ্ট্র ন্যায়বিচার, সাম্য, সমবণ্টন, মানবিক মর্যাদা সুনিশ্চিত করে। আর সেক্ষেত্রে অর্থনৈতিক সাম্য নিশ্চিত না হলে কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা কোনো অবস্থায়ই টেকসই হয় না। অতএব আমি নিঃসন্দেহে একথা বলতে পারি, উদ্দীপকে বর্ণিত সাম্য অর্থাৎ অর্থনৈতিক সাম্য একটি কল্যাণমূলক রাষ্ট্রে অতীব জরুরি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।