শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে লিটনের আচরণে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে লিটনের আচরণে মূল্যবোধের নীতি ও নৈতিকতার দিকটি ফুটে উঠেছে। নীতি ও নৈতিকতার মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নীতি ও নৈতিকতার সাথে তাই মূল্যবোধের নিবিড় সম্পর্ক বিদ্যমান। নীতি ও নৈতিকতার অনুমোদন ব্যক্তি তার নিজের কাছ থেকেই পেয়ে থাকে। এর মাধ্যমে ব্যক্তি ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, ভালো-মন্দ ইত্যাদি পার্থক্য করে নিজের ভালো ও মোগলের চেষ্টা করে।সমাজের কোন ব্যক্তির ক্ষতি না করে উপকার করা, কারো মনে কষ্ট না দেওয়া, অহেতুক বিরক্ত না করা প্রভৃতি হলো নীতি অনৈতিকতা। একজন ব্যক্তির কী করা উচিত, কী করা উচিত নয় এর পরিমাপক হলো নীতি ও নৈতিকতা। উদ্দীপকে সিএনজি চালক লিটন তার সিএনজিতে একটি ব্যাগ কুড়িয়ে পায়। তিনি ব্যাগে পাঁচ লক্ষ টাকা একটি পাসপোর্ট ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখতে পান। পাসপোর্ট এর ঠিকানা অনুযায়ী তিনি ব্যাগটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিলেন। সিএনজি চালক লিটনের এরূপ আচরণের মূল্যবোধের নীতি ও নৈতিকতা প্রভাব স্পষ্ট। এর মাঝে নৈতিকতার প্রভাব প্রখর থাকার কারণে তিনি বিবেকচালিত হয়ে লোভকে সংবরণ করে সঠিক কাজটি করেছেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে লিটনের আচরণে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

লিটন একজন সিএনজি চালক। তিনি ঢাকার ঝিগাতলা হতে একজন যাত্রী নিয়ে যাত্রাবাড়ী পৌঁছে দিলেন। যাত্রী চলে যাবার কিছুক্ষণ পর লক্ষ্য করলেন একটি হাত ব্যাগ পিছনে সিটে পড়ে আছে।তিনি দেখলেন ব্যাগে পাচঁ লক্ষ টাকা, একটি পাসপোর্ট ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। পাসপোর্টে ঠিকানা অনুযায়ী কবির মিয়া ব্যক্তি তার প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিলেন। মালিক খুশি হয়ে তাকে বেশ কিছু বকশিশ দিতে চাইলেন তিনি নিতে অস্বীকার জানিয়ে ধন্যবাদ দিয়ে চলে আসেন।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃত্ব বলবৎকৃত রাষ্ট্রের নিয়ম-নীতির সমষ্টি হলো আইন।

উত্তর

সমাজের ন্যায় বিচার ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার নিমিত্তে আইনের শাসন প্রয়োজন। আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছু আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। সবাই আইনের কাছে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতা রক্ষাকবচ।তাই সমাজে সকলের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসন প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে লিটনের আচরণে মূল্যবোধের নীতি ও নৈতিকতার দিকটি ফুটে উঠেছে। নীতি ও নৈতিকতার মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নীতি ও নৈতিকতার সাথে তাই মূল্যবোধের নিবিড় সম্পর্ক বিদ্যমান। নীতি ও নৈতিকতার অনুমোদন ব্যক্তি তার নিজের কাছ থেকেই পেয়ে থাকে। এর মাধ্যমে ব্যক্তি ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, ভালো-মন্দ ইত্যাদি পার্থক্য করে নিজের ভালো ও মোগলের চেষ্টা করে।সমাজের কোন ব্যক্তির ক্ষতি না করে উপকার করা, কারো মনে কষ্ট না দেওয়া, অহেতুক বিরক্ত না করা প্রভৃতি হলো নীতি অনৈতিকতা। একজন ব্যক্তির কী করা উচিত, কী করা উচিত নয় এর পরিমাপক হলো নীতি ও নৈতিকতা। উদ্দীপকে সিএনজি চালক লিটন তার সিএনজিতে একটি ব্যাগ কুড়িয়ে পায়। তিনি ব্যাগে পাঁচ লক্ষ টাকা একটি পাসপোর্ট ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখতে পান। পাসপোর্ট এর ঠিকানা অনুযায়ী তিনি ব্যাগটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিলেন। সিএনজি চালক লিটনের এরূপ আচরণের মূল্যবোধের নীতি ও নৈতিকতা প্রভাব স্পষ্ট। এর মাঝে নৈতিকতার প্রভাব প্রখর থাকার কারণে তিনি বিবেকচালিত হয়ে লোভকে সংবরণ করে সঠিক কাজটি করেছেন।

উত্তর

ব্যাগের মালিক ও লিটনের পারস্পরিক আচরণ সমাজকে সুশৃংখল ও উন্নত করতে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মূল্যবোধ ব্যাক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং সততা শিক্ষা দেয়। আমরা দেখতে পাই সমাজের মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিগণ সততার সাথে দায়িত্ব পালনে ব্রত থাকেন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের বহু দল ও মত থাকে। কাজেই অন্যের মতামত ছিল তার সাথে গ্রহণ করে নিজের মতামত প্রকাশ করতে হয়। মূল্যবোধ ব্যক্তিকে সহনশীলতার শিক্ষা দেয়। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা সফলতা লাভ করে। উদ্দীপকে সিএনজি চালক লিটন নৈতিকতাবোধ বা মূল্যবোধ এবং ব্যাগের প্রকৃত মালিকের কৃতজ্ঞতা প্রকাশ একটি সমাজে সকলকে সুন্দরের চর্চা করতে উদ্বুদ্ধ করবে। আর তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে উন্নতির পথে। মূল্যবোধ কোনো জনগোষ্ঠীর মধ্যে মানসিক ঐক্য প্রতিষ্ঠা করে। ফলে তাদের মাঝে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে সে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সততার পার্থক্য বুঝতে পারে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কল্যাণকর কাজে নিয়োজিত হতে অনুপ্রেরণা লাভ করে। মূল্যবোধ সত্যের উপর প্রতিষ্ঠিত। আর সত্যকে প্রতিষ্ঠার জন্য মানুষ একদিকে যেমন অধ্যাবসায়ী হয়, অন্যদিকে আত্মবিশ্বাসী হয়। মূল্যবোধের অনুপ্রেরণা মানুষকে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। ফলে প্রত্যেকে নিজ অধিকারভোগে সচেতন হয়। সাথে সাথে তার কর্তব্য পালনেও সচেষ্ট থাকে। এরূপ অধিকার ও কর্তব্য সম্পন্ন ব্যক্তি মানবকল্যাণে ব্রত হয় এবং সমাজের উন্নয়নের সচেষ্ট হয়। সুতরাং আলোচনার শেষে বলা যায়, ব্যাগের মালিকের সৌজন্যবোধ এবং লিটনের নৈতিকতা বোধ একটি উন্নত সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে এতে কোন দ্বিমতের কারণ নেই।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।