ব্যাগের মালিক ও লিটনের পারস্পরিক আচরণ সমাজে কি ধরনের প্রভাব পড়বে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: ব্যাগের মালিক ও লিটনের পারস্পরিক আচরণ সমাজকে সুশৃংখল ও উন্নত করতে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মূল্যবোধ ব্যাক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং সততা শিক্ষা দেয়। আমরা দেখতে পাই সমাজের মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিগণ সততার সাথে দায়িত্ব পালনে ব্রত থাকেন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের বহু দল ও মত থাকে। কাজেই অন্যের মতামত ছিল তার সাথে গ্রহণ করে নিজের মতামত প্রকাশ করতে হয়। মূল্যবোধ ব্যক্তিকে সহনশীলতার শিক্ষা দেয়। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা সফলতা লাভ করে। উদ্দীপকে সিএনজি চালক লিটন নৈতিকতাবোধ বা মূল্যবোধ এবং ব্যাগের প্রকৃত মালিকের কৃতজ্ঞতা প্রকাশ একটি সমাজে সকলকে সুন্দরের চর্চা করতে উদ্বুদ্ধ করবে। আর তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে উন্নতির পথে। মূল্যবোধ কোনো জনগোষ্ঠীর মধ্যে মানসিক ঐক্য প্রতিষ্ঠা করে। ফলে তাদের মাঝে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে সে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সততার পার্থক্য বুঝতে পারে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কল্যাণকর কাজে নিয়োজিত হতে অনুপ্রেরণা লাভ করে। মূল্যবোধ সত্যের উপর প্রতিষ্ঠিত। আর সত্যকে প্রতিষ্ঠার জন্য মানুষ একদিকে যেমন অধ্যাবসায়ী হয়, অন্যদিকে আত্মবিশ্বাসী হয়। মূল্যবোধের অনুপ্রেরণা মানুষকে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। ফলে প্রত্যেকে নিজ অধিকারভোগে সচেতন হয়। সাথে সাথে তার কর্তব্য পালনেও সচেষ্ট থাকে। এরূপ অধিকার ও কর্তব্য সম্পন্ন ব্যক্তি মানবকল্যাণে ব্রত হয় এবং সমাজের উন্নয়নের সচেষ্ট হয়। সুতরাং আলোচনার শেষে বলা যায়, ব্যাগের মালিকের সৌজন্যবোধ এবং লিটনের নৈতিকতা বোধ একটি উন্নত সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে এতে কোন দ্বিমতের কারণ নেই।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ব্যাগের মালিক ও লিটনের পারস্পরিক আচরণ সমাজে কি ধরনের প্রভাব পড়বে ব…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর