উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে আইনের সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা স্বাধীনতার সাথে আইনের গভীর সম্পর্ক রয়েছে। আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে পরস্পর বিরোধী দুটি মতামত রয়েছে। আইন ও স্বাধীনতার গভীর সম্পর্কের বিষয়ে মতামত ব্যাক্ত করেন রাষ্ট্রবিজ্ঞানে এরিস্টটল, জন লক, জ্যাঁ জ্যাঁক রুশো প্রমুখ। তাদের মতে, আইন সামাজিক কল্যাণ সাধন করে, ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম করে ও স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত করে। ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম করেও স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত করে। অপরদিকে, জন স্টুয়ার্ট মিল, ডাইসি প্রমুখ মনে করেন আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। কেননা, আইন স্বাধীনতা কে সংকোচিত করে। এতদ্বসও্বে ও আইন ও স্বাধীনতার সম্পর্ক বেশ গভীর ও তাৎপর্যপূর্ণ। আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। আদর্শবাদী দার্শনিকগণ আইনকে স্বাধীনতার শর্ত হিসেবে উল্লেখ করেছেন। কেননা, সামাজিক অন্যায় -অবিচার বেড়ে যেত। আইন স্বাধীনতাকে যথাযথভাবে উপভোগের সুযোগ সৃষ্টি করে। এজন্যই জন লক বলেছেন - যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আবার, স্বাধীনতাকে যদি ব্যক্তিত্ব বিকাশে সহায়ক বলা হয় তাহলে আইন হলো তার নিশ্চায়ক। আইনের মাধ্যমেই সমাজের শান্তি - শৃংখলার ক্ষেত্র প্রসারিত হয়। তাই আইন হলো স্বাধীনতার অভিভাবক ও পরিচালক। স্বাধীনতা যখন অন্যের ক্ষতি না করে নিজের অধিকার ভোগকে নির্দেশ করে, সেখানে আইন সেই অধিকার এর সীমা নির্ধারণ করে। যদিও কিছু আইন স্বাধীনতাকে সীমাবদ্ধ করে। তথাপি আইন ছাড়া স্বাধীনতা অসম্ভব ও অবাস্তব। সুতরাং বলা যায়, আইন ও স্বাধীনতা পরস্পর গভীরভাবে সম্পর্কিত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে আইনের সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর