'ক' রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা ভোগ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' রাষ্ট্রের জনগণ অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করেছেন। অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অধিকার হলো অর্থনৈতিক স্বাধীনতা। অভাব-অনটন, বেকারত্ব এবং কর্ম থেকে ছাঁটাইয়ের ভয় থেকে মুক্ত থাকা অর্থনৈতিক স্বাধীনতার উদাহরণ। অন্ন, বস্ত্র, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং উপযুক্ত মজুরি পাওয়ার নিশ্চয়তা অর্থনৈতিক স্বাধীনতাকে সুদৃঢ় করে। নাগরিকদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী জীবিকা নির্বাহের উপযুক্ত পরিবেশ প্রাপ্তি ও অর্থনৈতিক চাহিদা পূরণের নিশ্চয়তাই হলো অর্থনৈতিক স্বাধীনতা। এ স্বাধীনতা ব্যতীত মানুষ স্বচ্ছভাবে জীবিকা নির্বাহ করতে পারে না। উদ্দীপকে 'ক' রাষ্ট্রে দেখা যায়, জনগণের জীবনধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, ন্যায্য মজুরি প্রদান ও বেকারত্ব দূরীকরণ ইত্যাদি সুযোগ-সুবিধা লাভের অধিকার সংরক্ষণ করেন। এরূপ সুযোগ-সুবিধা মূলত অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা অর্থনীতির সাথে সম্পৃক্ত যেসব স্বাধীনতা মানুষ ভোগ করে তাই অর্থনৈতিক স্বাধীনতা। সুতরাং উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, 'ক' রাষ্ট্রের জনগণ অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করেছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা ভোগ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর