শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা অর্থাৎ 'অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে'- মন্তব্যটি যথার্থ। স্বাধীনতা বলতে আমরা সেই অবস্থাকে বোঝাতে পারি, যা বিভিন্ন অনুকূল সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক কার্যাবলির মাধ্যমে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। স্বাধীনতার বেশ কয়েকটি প্রকারভেদ রয়েছে। এর মধ্যে দুটি ধরন হলো রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাধীনতা। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের বর্ণনায় নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতার চিত্র প্রকাশ পেয়েছে মানুষের সচ্ছলভাবে জীবিকা নির্বাহের জন্য এ স্বাধীনতা থাকা অপরিহার্য। আর রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার স্বাধীনতাকে বলা হয় রাজনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত মানুষের, ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। আবার অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে। কেননা, অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষ রাজনৈতিক স্বাধীনতা ভোগে আনন্দ পায় না। আবার অর্থনৈতিক নিশ্চয়তা না থাকলে ভোটদান, মতামত প্রকাশ, নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা সরকারি চাকরি লাভের মতো রাজনৈতিক অধিকারগুলো অর্থহীন হয়ে পড়ে। এ কারণেই বলা হয় যে, অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, 'ক্ষুধার রাজ্যে কবিতা গদ্যময়' অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। কারণ, এক্ষেত্রে স্বাধীনতার কোনো মূল্য থাকে না।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে- বিশ্লেষণ…

উদ্দীপক

'ক' রাষ্ট্রের জনগণ জীবনধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, ন্যায্য মজুরি প্রদান ও বেকারত্ব দূরীকরণ ইত্যাদি সুযোগ-সুবিধা লাভের অধিকার সংরক্ষণ করেন। ফলে মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনে পূর্ণতা অর্জনের সুযোগ হয়েছে।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

"যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না"- জন লক বলেছেন।

উত্তর

সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতার প্রয়োজন। স্বাধীনতার শর্তপূরণ না হলে সাম্য প্রতিষ্ঠিত হয় না। আর স্বাধীনতাকে ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সাম্য ও স্বাধীনতা একই সাথে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করার প্রশ্নই ওঠে না। এ কারণেই "সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন।"

উত্তর

'ক' রাষ্ট্রের জনগণ অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করেছেন। অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অধিকার হলো অর্থনৈতিক স্বাধীনতা। অভাব-অনটন, বেকারত্ব এবং কর্ম থেকে ছাঁটাইয়ের ভয় থেকে মুক্ত থাকা অর্থনৈতিক স্বাধীনতার উদাহরণ। অন্ন, বস্ত্র, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং উপযুক্ত মজুরি পাওয়ার নিশ্চয়তা অর্থনৈতিক স্বাধীনতাকে সুদৃঢ় করে। নাগরিকদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী জীবিকা নির্বাহের উপযুক্ত পরিবেশ প্রাপ্তি ও অর্থনৈতিক চাহিদা পূরণের নিশ্চয়তাই হলো অর্থনৈতিক স্বাধীনতা। এ স্বাধীনতা ব্যতীত মানুষ স্বচ্ছভাবে জীবিকা নির্বাহ করতে পারে না। উদ্দীপকে 'ক' রাষ্ট্রে দেখা যায়, জনগণের জীবনধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, ন্যায্য মজুরি প্রদান ও বেকারত্ব দূরীকরণ ইত্যাদি সুযোগ-সুবিধা লাভের অধিকার সংরক্ষণ করেন। এরূপ সুযোগ-সুবিধা মূলত অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা অর্থনীতির সাথে সম্পৃক্ত যেসব স্বাধীনতা মানুষ ভোগ করে তাই অর্থনৈতিক স্বাধীনতা। সুতরাং উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, 'ক' রাষ্ট্রের জনগণ অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা অর্থাৎ 'অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে'- মন্তব্যটি যথার্থ। স্বাধীনতা বলতে আমরা সেই অবস্থাকে বোঝাতে পারি, যা বিভিন্ন অনুকূল সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক কার্যাবলির মাধ্যমে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। স্বাধীনতার বেশ কয়েকটি প্রকারভেদ রয়েছে। এর মধ্যে দুটি ধরন হলো রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাধীনতা। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের বর্ণনায় নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতার চিত্র প্রকাশ পেয়েছে মানুষের সচ্ছলভাবে জীবিকা নির্বাহের জন্য এ স্বাধীনতা থাকা অপরিহার্য। আর রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার স্বাধীনতাকে বলা হয় রাজনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত মানুষের, ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। আবার অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে। কেননা, অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষ রাজনৈতিক স্বাধীনতা ভোগে আনন্দ পায় না। আবার অর্থনৈতিক নিশ্চয়তা না থাকলে ভোটদান, মতামত প্রকাশ, নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা সরকারি চাকরি লাভের মতো রাজনৈতিক অধিকারগুলো অর্থহীন হয়ে পড়ে। এ কারণেই বলা হয় যে, অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, 'ক্ষুধার রাজ্যে কবিতা গদ্যময়' অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। কারণ, এক্ষেত্রে স্বাধীনতার কোনো মূল্য থাকে না।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।