উদ্দীপকের (?) চিহ্নিত বিষয়টি কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের? চিহ্নিত বিষয়টি হলো আইন। আইন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক বিদ্যমান। তিনটি ধারণা এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। আইন স্বাধীনতার পূর্বশর্ত। আইনহীন সমাজে স্বাধীনতা নিরর্থক। আবার সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থবহ হয় না। ফলে তিনটির মধ্যে এক ত্রিমাত্রিক সম্পর্ক লক্ষ করা যায়। উদ্দীপকেরে ছকে স্বাধীনতা ও সাম্যকে নির্দেশ করা হয়েছে। সুতরাং (?) চিহ্নিত বিষয়টি দ্বারা আইনকে নির্দেশ করা হচ্ছে এটা সহজেই অনুমেয়। কেননা, আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইনের অনুপস্থিতিতে স্বাধীনতা থাকে না, আইন আবার সাম্যকেও অর্থবহ করে তোলে। রাষ্ট্রীয় আইনের মাধ্যমে সমাজ থেকে অসমতা দূর করা যায়। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অসমতা ও বৈষম্য দূর করতে বা একে সহনীয় পর্যায়ে আনয়ন করতে আইনের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক রাষ্ট্রেই আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠার উদ্যোগ গৃহীত হয়েছে এবং হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে আইন, স্বাধীনতা ও সাম্য একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের (?) চিহ্নিত বিষয়টি কী? ব্যাখ্যা কর।
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর