উদ্দীপকে আইনের কোন কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আইনের প্রথা ও ধর্ম এই দুটি উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুদীর্ঘকাল ধরে সমাজে কোন নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলা হয়। সমাজ ব্যবস্থার রীতিনীতি, আচরণ- ব্যবহার ও লোকাচার দীর্ঘদিন বিদ্যমান থাকলে তখন সেগুলো যৌক্তিকভাবেই সমাজ স্বীকৃত হিসেবে গণ্য হয়। আর প্রাচীনকাল থেকেই এসব রীতিনীতির ভিত্তিতে সমাজে বিভিন্ন বিবাদ মীমাংসা ও বিরোধ নিষ্পত্তি করতে দেখা যায়। পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে যেসব প্রথা আইনে পরিণত হয়। ইংল্যান্ডের আইনগুলো প্রধানত প্রথা থেকেই সৃষ্টি হয়েছে। আর এইসব কারণে প্রথাকে আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস বলা হয়। আবার, আইনের উৎস হিসেবে ধর্মের গুরুত্ব অপরিসীম। একে আইনের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা হয়। মধ্যযুগের ধর্মকে কেন্দ্র করে আইন প্রণয়ন করা হতো। আধুনিক যুগে ও আইনের বিভিন্ন দিকসমূহের ধর্মের গুরুত্ব সুস্পষ্ট। যেমন - মুসলমান ও হিন্দু ধর্মের বিবাহ, তালাক, সম্পত্তির উত্তরাধিকার আইন প্রভৃতি ধর্মীয় রীতির ভিত্তিতে গড়ে ওঠেছে। উদ্দীপকে জনাব 'ক' সমাজে দীর্ঘদিনের প্রচলিত রীতিনীতি ও ধর্মীয় বিধানের আলোকে জীবন-যাপন করে। আর উক্ত বিধানগুলো একসময় দেশের আইনসভার স্বীকৃতি লাভ করে আইন হিসেবে মর্যাদা লাভ করে। এক্ষেত্রে আইনের ধর্মীয় ও প্রথা উৎসদ্বয় সম্পর্কিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে যে উৎস গুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে সেগুলো হল প্রথা ও ধর্ম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আইনের কোন কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর