শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির কাজের সাথে সরকারের কোন বিভাগের কাজের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির কাজের সাথে সরকারের আইন বিভাগের কাজের সাদৃশ্য আছে। সরকারের যে বিভাগ আইন প্রণয়ন করে এবং প্রয়োজনে যেকোনো আইন সংশোধন বা পরিবর্তন কিংবা বাতিল করে তাকে আইন বিভাগ বলে। এর সদস্যগণ জনগণের প্রতিনিধিত্ব করেন। তাই জনগণের ইচ্ছা-অনিচ্ছা এবং আশা-আকাঙ্ক্ষা আইনসভার মাধ্যমে প্রকাশিত হয়। রাষ্ট্রীয় মূলনীতির আলোকে দেশ পরিচালনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার সম্পর্কিত আইন, কিংবা অন্যকোনো প্রয়োজনীয় আইন প্রণয়ন, পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের ব্যবস্থা করে আইনসভা। উদ্দীপকে জালালপুর গ্রামের 'সবুজ সংঘ' নামক একটি সংগঠনের লিখিত নীতিমালা আছে। সংগঠনের অধিকাংশ সদস্যের সম্মতির ভিত্তিতে নীতিমালাটি তৈরি করা হয়েছে। প্রয়োজনে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নীতিমালাটি পরিবর্তনও করা যায়। অর্থাৎ এ সংগঠনটি আইনসভাকেই নির্দেশ করছে। আইনসভা শাসন বিভাগ পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব বলা যায়, উদ্দীপকে জালালপুর গ্রামের সংগঠনটির কাজ আইন বিভাগের কাজের অনুরূপ বা আইন বিভাগের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির কাজের সাথে সরকারের কোন বিভাগের কাজের সাদ…

উদ্দীপক

জালালপুর গ্রামে 'সবুজ সংঘ' নামে যুবকদের একটি সংগঠন আছে। উক্ত সংগঠনের একটি লিখিত নীতিমালা আছে। সংগঠনটির অধিকাংশ সদস্যের সম্মতির ভিত্তিতে নীতিমালাটি তৈরি করা হয়েছে। প্রয়োজনে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নীতিমালাটি পরিবর্তনও করা যাবে। সবাই এ নীতিমালাটি অক্ষরে অক্ষরে পালন করে। সংগঠনের সদস্যদের মূল কাজ মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত করা, অসহায় মানুষের সেবা করা ও সমাজে সাম্য প্রতিষ্ঠা করা।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

স্বাধীনতা বলতে আমরা সেই অবস্থাকে বলতে পারি, যা বিভিন্ন অনুকূল সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক কার্যাবলির মাধ্যমে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এবং অনুরূপ কার্যাবলি সম্পাদন অন্যের ওপর কোনো প্রতিবন্ধকতা চাপিয়ে দেয় না।

উত্তর

ধর্মকে আইনের প্রাচীন উৎস বলা হয়। মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে আইন প্রণীত হতো। কারণ একজন শাসকের হাতে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা থাকলে সে ব্যক্তি রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় অনুশাসন প্রয়োগ করে। পরবর্তীতে সেসব ধর্মীয় অনুশাসন আইনে পরিণত হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, হিন্দু ও মুসলমানদের বিবাহ, সামাজিক সম্পর্ক ও উত্তরাধিকার সংক্রান্ত আইনগুলো হিন্দু ও মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিশেষত প্রাচীন গ্রিস ও রোমের অধিকাংশ আইন প্রণীত হয়েছিল ধর্মকে কেন্দ্র করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির কাজের সাথে সরকারের আইন বিভাগের কাজের সাদৃশ্য আছে। সরকারের যে বিভাগ আইন প্রণয়ন করে এবং প্রয়োজনে যেকোনো আইন সংশোধন বা পরিবর্তন কিংবা বাতিল করে তাকে আইন বিভাগ বলে। এর সদস্যগণ জনগণের প্রতিনিধিত্ব করেন। তাই জনগণের ইচ্ছা-অনিচ্ছা এবং আশা-আকাঙ্ক্ষা আইনসভার মাধ্যমে প্রকাশিত হয়। রাষ্ট্রীয় মূলনীতির আলোকে দেশ পরিচালনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার সম্পর্কিত আইন, কিংবা অন্যকোনো প্রয়োজনীয় আইন প্রণয়ন, পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের ব্যবস্থা করে আইনসভা। উদ্দীপকে জালালপুর গ্রামের 'সবুজ সংঘ' নামক একটি সংগঠনের লিখিত নীতিমালা আছে। সংগঠনের অধিকাংশ সদস্যের সম্মতির ভিত্তিতে নীতিমালাটি তৈরি করা হয়েছে। প্রয়োজনে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নীতিমালাটি পরিবর্তনও করা যায়। অর্থাৎ এ সংগঠনটি আইনসভাকেই নির্দেশ করছে। আইনসভা শাসন বিভাগ পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব বলা যায়, উদ্দীপকে জালালপুর গ্রামের সংগঠনটির কাজ আইন বিভাগের কাজের অনুরূপ বা আইন বিভাগের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

"সবুজ সংঘের সদস্যদের মতো দেশের সবাই আইন মেনে চললে সমাজে সাম্য প্রতিষ্ঠা সম্ভব”- প্রশ্নে উল্লিখিত এ উক্তিটির সাথে আমি একমত। সাম্যের সাধারণ অর্থ হচ্ছে পরস্পর সমতা ও অভিন্নতা। অর্থাৎ, সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকল মানুষ সমান এ ধারণাকে। কিন্তু প্রকৃতপক্ষে সব মানুষ সমান নয়। শারীরিক, মানসিক, গুণগত যোগ্যতার ভিত্তিতে মানুষের মধ্যে পার্থক্য থাকাটা প্রাকৃতিক ব্যাপার। প্রকৃত অর্থে সাম্য বলতে আমরা এমন এক পরিবেশকে বুঝি, যেখানে প্রতিটি ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশের জন্য সমান অনুকূল সুযোগ-সুবিধা পায়। আইন নাগরিককে সাম্য প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। কারণ আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। আইন সাম্যকে সার্থক করে তোলে। আইন প্রয়োগের মাধ্যমেই অসাম্যকে দূর করা যায়। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অসাম্য দূর করতে আইনই মানুষকে সহায়তা করে আসছে যুগ যুগ ধরে। ভারতে আইন করে সতীদাহ প্রথা দূর করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হলো আইনের মাধ্যমে বর্ণবাদ নিষিদ্ধ করা। ল্যাটিন আমেরিকার দেশসমূহে আইনের মাধ্যমেই খনিজ সম্পদের ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং দূর করা হয়েছে ধনী-দরিদ্রের পাহাড়সম ব্যবধান। কাজেই বলা যায়, সবাই যদি আইন মেনে চলে এবং আইনের প্রতি। শ্রদ্ধাশীল থাকে তবে সমাজ ও রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠিত হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।