জেরিনের ক্ষেত্রে কোন ধরনের স্বাধীনতা খর্ব হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জেরিনের ক্ষেত্রে আইনগত স্বাধীনতা খর্ব হয়েছে। আইনগত স্বাধীনতা রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া আছে তার সংরক্ষণ করে। আইনগত স্বাধীনতার মাধ্যমে ব্যক্তির কোনো অধিকার লঙ্ঘিত হলে ব্যক্তি আইনের আশ্রয় লাভের সুযোগ পায়। আইনগত স্বাধীনতা এভাবে সমাজের শৃঙ্খলা ধরে রেখে সুশাসন নিশ্চিত করে ও অপরাধীকে সাজা দেয়। উদ্দীপকে দেখা যায় যে, জেবিন ইভটিজিংয়ের শিকার হয়ে থানায় মামলা করতে যায়। কিন্তু থানা মামলা' গ্রহণ না করে তাদেরকে ফেরত পাঠায়। বাংলাদেশের আইনের মাধ্যমে ব্যক্তির চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এই স্বাধীনতা কোনোভাবে লঙ্ঘিত হলে সে আইনের আশ্রয় নিতে পারে। উদ্দীপকে যেটির প্রয়োগ দেখা যায় না। কাজেই বলা যায় যে, জেরিনের ক্ষেত্রে আইনগত স্বাধীনতার লঙ্ঘন হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জেরিনের ক্ষেত্রে কোন ধরনের স্বাধীনতা খর্ব হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর