উক্ত ঘটনায় আইনের শাসন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়নি-উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
উত্তর: জেরিনের ঘটনায় আইনের শাসন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়নি বলে আমি মনে করি। আইনের শাসন বলতে আইনের প্রাধান্য স্বীকার করা ও আইন অনুযায়ী শাসন করাকে বোঝায়। আইনের শাসনে সকলেই আইনের দৃষ্টিতে সমান ও সকলের জন্য একই ধরনের আইন প্রযোজ্য হয়। আইনের শাসন জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-লিঙ্গ প্রভৃতির ভেদাভেদ না করে সকলের জন্য নিরপেক্ষভাবে কাজ করে ও তাদের অধিকার রক্ষা করে।আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ, স্বাধীন বিচার বিভাগ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা জরুরি। উদ্দীপকে দেখা যায়, জেরিন উত্ত্যক্তের শিকার হলেও সে কোনো প্রতিকার পায়নি। তার বাবার করা মামলা থানা কর্তৃপক্ষ নিতে অস্বীকৃতি জানায়। যদিও সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ও রাষ্ট্রীয়অন্যান্য আইনের মাধ্যমে জেরিনের বিচার পাবার অধিকার আছে ও সংশ্লিষ্ট আইন বিদ্যমান, কিন্তু আইনের শাসন না থাকার জন্য সংশ্লিষ্ট আইন সমভাবে প্রযোজ্য হয়নি। যেসব দেশে সুশাসনের অভাব, সেখানে আইন প্রয়োগকারী সংস্থা নিরপেক্ষভাবে কাজ করে না বা করতে পারে না। জেরিনের ঘটনায় তা সুস্পষ্টরূপে ফুটে উঠেছে। আইনের দৃষ্টিতে সকলের সমতা ও সকলেই একই আইনের অধীন হলেও আইনের শাসনের অভাবে জেরিন বিচার পেতে ব্যর্থ হয়। সুতরাং বলা যায়, 'জেরিনের ঘটনায় আইনের শাসন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়নি' মন্তব্যটি যথার্থ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনায় আইনের শাসন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়নি-উত্তরের সপক্ষে যুক্…
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর