উদ্দীপকের আফজাল সাহেবের প্রচেষ্টা কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আফজাল সাহেবের প্রচেষ্টা নৈতিক মূল্যবোধকে নির্দেশ করে।মানুষের ভালোমন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায়বোধ নিয়ে নৈতিক মূল্যবোধ গঠিত হয়। নৈতিক মূল্যবোধের কারণে সমাজে মানুষ নীতি বিবর্জিত কর্মকাণ্ড থেকে বিরত থাকে। নৈতিক মূল্যবোধ সমাজে মানুষের সম্প্রীতির বন্ধন তৈরি করে মানুষের মাঝে সততা ও ভ্রাতৃত্ববোধের জন্ম দেয়।উদ্দীপকে বর্ণিত শপিংমলে কোনো সেলসম্যান বা ম্যানেজার ছিল না। ছোটবড় সকলেই তাদের পছন্দকৃত পণ্যটি বেছে নিয়ে তার গায়ে লেখা মূল্যের সমপরিমাণ অর্থ একটি বাক্সে ফেলে যাচ্ছে। পরে জনাব 'ক' জানতে পারলেন জাপানি শিশুদের স্কুল ও পরিবার থেকে এ বিষয়গুলো শেখানো হয় যা তাদের মূল্যবোধ তৈরিতে সহায়তা করে। এখানে যে মূল্যবোধের প্রতিফলন ঘটেছে সেটি হলো নৈতিক মূল্যবোধ। কারণ এ মূল্যবোধের শিক্ষা একটি শিশু বা মানুষ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সমাজ থেকে পেয়ে থাকে। এর মাধ্যমে মানুষের মাঝে সততার ভিত্তি স্থাপিত হয়। ন্যায়-অন্যায়ের পার্থক্য করতে পারে। এ কারণে উদ্দীপকে বর্ণিত শপিংমলের ক্রেতাদের অপরাধ করার সুযোগ থাকা সত্ত্বেও তারা কেউ কোনো জিনিস বিনামূল্যে নিয়ে যায় না। এরূপ মূল্যবোধ তাদের নৈতিকতারই প্রতিফলন। সুতরাং এখানে নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আফজাল সাহেবের প্রচেষ্টা কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য ক…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর