উদ্দীপকের বিষয়টি কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি ছাত্রছাত্রীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে। নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময়, ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা, অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করাকে নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে। শিশু তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়। এই নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজকের শিশুরা হয়ে উঠবে আদর্শবান মানুষ। ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তারা সুশাসনের সুরভী ছড়িয়ে দেবে সারা বিশ্বে। তাই সরকারের উচিত দেশের প্রতিটি স্কুল কলেজে আমজাদ সাহেবের মতো এধরনের দোকান প্রতিষ্ঠা করা।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য করবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর