"উল্লিখিত সাম্য ব্যতীত রাজনৈতিক ও সামাজিক সাম্য অর্থহীন”- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সাম্য তথা অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক ও সামাজিক সাম্য অর্থহীন- মন্তব্যটি যথার্থ।সাম্য প্রত্যয়টির ধারণা প্রথমে অর্থনৈতিক সাম্য থেকে শুরু হয়। পরবর্তীতে রাজনৈতিক, সামাজিকসহ অন্যান্য অর্থনৈতিক সাম্য রাষ্ট্রে ব্যক্তিকে তার মর্যাদা প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। তাই ব্যক্তির মর্যাদা তথা নাগরিক অধিকার প্রতিষ্ঠা না পেলে রাজনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়।বর্তমান বিশ্বের জনপ্রিয় শাসনব্যবস্থা হলো গণতন্ত্র। আর এ গণতন্ত্রের ভিত্তি হলো সাম্য। সমাজে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়ে ওঠে। আর এটি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অর্থনৈতিক সাম্য। কারণ অর্থনৈতিক সাম্যহীন রাষ্ট্রব্যবস্থায় আয় ও সম্পদের চরম বৈষম্য বিরাজ করে। ফলে সমাজে ধনী ও দরিদ্র দুই শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ে। ধনীরা আরও ধনী হয় আর গরিবরা মানবেতর জীবনযাপন করে। এমতাবস্থায় সমাজে ধনী ও দরিদ্রের পার্থক্য এতটাই প্রকট হয় যেখানে রাজনৈতিক, সামাজিকসহ অন্যান্য সাম্য তো দূরের কথা মানুষের ন্যূনতম অস্তিত্ব নিয়ে টানাপোড়েন বাঁধে। এরূপ পরিবেশে নাগরিক তার সামাজিক সাম্য যেমন শিক্ষা, রাজনৈতিক সাম্য যেমন গণভোটাধিকার এরূপ বিষয় চিন্তাই করতে পারে না। নাগরিক হিসেবে তারা তাদের অধিকারের কথা ভুলে যায়।আলোচনা থেকে তাই এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা ব্যতীত রাজনৈতিক সাম্য ও সামাজিক কামনা করা অর্থহীন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
"উল্লিখিত সাম্য ব্যতীত রাজনৈতিক ও সামাজিক সাম্য অর্থহীন”- বিশ্লেষণ কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর