শেয়ারFacebookWhatsApp

তিশা মারমা কী ধরনের সাম্য প্রতিষ্ঠায় কাজ করছেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে তিশা মারমা পৌরনীতি ও সুশাসনের 'সামাজিক সাম্য' বিষয়টি প্রতিষ্ঠায় কাজ করছেন।সাম্য মূলত একটি বৃহত্তর অখণ্ড প্রত্যয়। সাম্যের সাধারণ অর্থ হচ্ছে পরস্পর সমতা ও অভিন্নতা। অর্থাৎ সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকল মানুষ সমান এ ধারণাকে। কিন্তু প্রকৃতপক্ষে সব মানুষ সমান নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন সকল মানুষকে সমান সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় তখনই সামাজিক সাম্যের উদ্ভব ঘটে। এটি এমন এক সামাজিক পরিবেশকে নির্দেশ করে যেখানে প্রত্যেকে স্বীয় যোগ্যতা অনুসারে সমান সামাজিক অধিকার ভোগ করে। দাস ও সামন্ত সমাজে সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আইনের শাসনের প্রসার লাভের ফলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে সমাজকর্মী সিদ্দিক এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ বা বংশভেদে কোনো বৈষম্য থাকবে না। অর্থাৎ উদ্দীপকের তিশা মারমা যে সমাজ প্রতিষ্ঠায় কাজ করছেন তা সামাজিক সাম্য প্রতিষ্ঠাকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, তিশা মারমা সামাজিক সাম্য প্রতিষ্ঠায় কাজ করছেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তিশা মারমা কী ধরনের সাম্য প্রতিষ্ঠায় কাজ করছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

তিশা মারমা একজন সমাজকর্মী। তিনি এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে কোনো পার্থক্য থাকবে না।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

আইনের একটি বৈশিষ্ট্যে হলো- আইন মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণ করে।

উত্তর

বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় হলো দুর্নীতি। দুর্নীতির কারণে সম্পদের অপচয় হয়, বণ্টনে অসমতা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে ন্যায়পরায়ণতা, আইনের শাসন সুদূরপরাহত বিষয়ে পরিণত হয়। দুর্নীতি সামাজিক বৈষম্য ও ভারসাম্যহীনতা তৈরি করে। তাই সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিকে অভিশাপ হিসেবে চিহ্নিত করা হয়।

উত্তর

উদ্দীপকে তিশা মারমা পৌরনীতি ও সুশাসনের 'সামাজিক সাম্য' বিষয়টি প্রতিষ্ঠায় কাজ করছেন।সাম্য মূলত একটি বৃহত্তর অখণ্ড প্রত্যয়। সাম্যের সাধারণ অর্থ হচ্ছে পরস্পর সমতা ও অভিন্নতা। অর্থাৎ সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকল মানুষ সমান এ ধারণাকে। কিন্তু প্রকৃতপক্ষে সব মানুষ সমান নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন সকল মানুষকে সমান সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় তখনই সামাজিক সাম্যের উদ্ভব ঘটে। এটি এমন এক সামাজিক পরিবেশকে নির্দেশ করে যেখানে প্রত্যেকে স্বীয় যোগ্যতা অনুসারে সমান সামাজিক অধিকার ভোগ করে। দাস ও সামন্ত সমাজে সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আইনের শাসনের প্রসার লাভের ফলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে সমাজকর্মী সিদ্দিক এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ বা বংশভেদে কোনো বৈষম্য থাকবে না। অর্থাৎ উদ্দীপকের তিশা মারমা যে সমাজ প্রতিষ্ঠায় কাজ করছেন তা সামাজিক সাম্য প্রতিষ্ঠাকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, তিশা মারমা সামাজিক সাম্য প্রতিষ্ঠায় কাজ করছেন।

উত্তর

হ্যাঁ, আমিও মনে করি, উদ্দীপকে বর্ণিত সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হলে সকলেই সমভাবে আত্মবিকাশের সুযোগ পাবে।জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কিংবা নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের সমান সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলো সামাজিক সাম্য। এরূপ সাম্যের সামাজিক পরিবেশকে এমন বোঝায়, যেখানে প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ যোগ্যতা বিকাশে সমান সামাজিক সুযোগ-সুবিধা পাবে। সাম্যের মাধ্যমে সভ্য সমাজ সূচিত হয়। শ্রেণিবিভেদহীন গণতান্ত্রিক সমাজ সাম্যের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। সাম্য স্বাধীনতার পূর্বশর্ত। সাম্য ছাড়া স্বাধীনতা ভোগ করা অসম্ভব। কারণ সাম্য ব্যক্তি স্বাধীনতার পথকে উন্মুক্ত করে এবং স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। গণতন্ত্রের ভিত্তি সাম্য। গণতন্ত্রের অন্য অর্থ সামাজিক গণতন্ত্র যেখানে মানুষে-মানুষে ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত হিসেবে কোনো ভেদাভেদ নেই। সাম্যভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় জনগণ সমানভাবে সব সম্পদ ভোগ করতে পারে। সাম্য বিঘ্নিত হলে অর্থনৈতিক স্বাধীনতাও হুমকির মুখে পড়ে। সাম্যভিত্তিক সমাজে প্রতিটি ব্যক্তিই কর্মের অধিকার এবং জীবনযাত্রার সর্বনিম্ন মানের নিশ্চয়তা পায়, যা সকলকে অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে।সর্বোপরি বলা যায়, সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হলে সকলেই সমভাবে আত্মবিকাশের সুযোগ পাবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।