“উক্ত সাম্য প্রতিষ্ঠিত হলে সর্বস্তরের মানুষের উন্নয়নের পথ ত্বরান্বিত হবে”- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমিও মনে করি, উদ্দীপকে বর্ণিত সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হলে সকলেই সমভাবে আত্মবিকাশের সুযোগ পাবে।জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কিংবা নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের সমান সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলো সামাজিক সাম্য। এরূপ সাম্যের সামাজিক পরিবেশকে এমন বোঝায়, যেখানে প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ যোগ্যতা বিকাশে সমান সামাজিক সুযোগ-সুবিধা পাবে। সাম্যের মাধ্যমে সভ্য সমাজ সূচিত হয়। শ্রেণিবিভেদহীন গণতান্ত্রিক সমাজ সাম্যের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। সাম্য স্বাধীনতার পূর্বশর্ত। সাম্য ছাড়া স্বাধীনতা ভোগ করা অসম্ভব। কারণ সাম্য ব্যক্তি স্বাধীনতার পথকে উন্মুক্ত করে এবং স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। গণতন্ত্রের ভিত্তি সাম্য। গণতন্ত্রের অন্য অর্থ সামাজিক গণতন্ত্র যেখানে মানুষে-মানুষে ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত হিসেবে কোনো ভেদাভেদ নেই। সাম্যভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় জনগণ সমানভাবে সব সম্পদ ভোগ করতে পারে। সাম্য বিঘ্নিত হলে অর্থনৈতিক স্বাধীনতাও হুমকির মুখে পড়ে। সাম্যভিত্তিক সমাজে প্রতিটি ব্যক্তিই কর্মের অধিকার এবং জীবনযাত্রার সর্বনিম্ন মানের নিশ্চয়তা পায়, যা সকলকে অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে।সর্বোপরি বলা যায়, সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হলে সকলেই সমভাবে আত্মবিকাশের সুযোগ পাবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
“উক্ত সাম্য প্রতিষ্ঠিত হলে সর্বস্তরের মানুষের উন্নয়নের পথ ত্বরান্বি…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর