উদ্দীপকে বন্যার্তদের সহযোগিতার ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের কোন উপাদানটির প্রকাশ ঘটেছে? পাঠ্যবইয়ের আলোক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বন্যার্তদের সহযোগিতার ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের সহমর্মিতার উপাদানটির প্রকাশ ঘটেছে।সামাজিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সহমর্মিতা। 'সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।' অর্থাৎ মানুষ মানুষের জন্য- এ বিষয়টি হলো সামাজিক সহমর্মিতার মূল ভিত্তি। সামাজিক সহমর্মিতা ধারণ করে মানুষ অন্যের সুখ-দুঃখের সাথি হয় ও একে অন্যকে আপন করে এবং মানুষে মানুষে বৈষম্য দূর করে। সহমর্মিতার অনুভূতি রাষ্ট্র ও সমাজের ভিত্তি সুদৃঢ় করে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে।উদ্দীপকে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষসহ সাধারণ মানুষ সরকারের পাশাপাশি বন্যার্তদের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়, যা বন্যা দুর্গতদের দুঃখ-দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে সামাজিক মূল্যবোধের সহমর্মিতা উপাদানটি ফুটে উঠেছে। কেননা বন্যার্তদের সহযোগিতায় এভাবে সকল স্তরের মানুষের এগিয়ে আসার মাধ্যমে সহমর্মিতার প্রকাশ ঘটেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বন্যার্তদের সহযোগিতার ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের কোন উপাদ…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর