শেয়ারFacebookWhatsApp

'সামাজিক মূল্যবাধ সেসব গুণাবলি, যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশে মূল্যবান মনে করে খুশি হয়'- উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: 'সামাজিক মূল্যবোধ সেসব গুণাবলি, যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশে মূল্যবান মনে করে খুশি হয়'- মূল্যবোধ সম্পর্কিত নিকোলাস রেসারের উক্তিটিতে সামাজিক মূল্যবোধের স্বরূপ প্রকাশ পেয়েছে। সামাজিক মূল্যবোধ হলো ব্যক্তির নৈতিক ও সামাজিক বিশ্বাস, যা সমাজে শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখতে সহায়ক। এটি মানুষের পারস্পরিক সম্পর্ককে উন্নত করে এবং সমাজের প্রগতিশীলচিন্তাধারাকে প্রসারিত করে। ব্যক্তির কর্মক্ষেত্র, সংস্কৃতি ও জাতিরঅগ্রগতিতে সামাজিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে বর্ণিত সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটি সামাজিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করে। সামাজিক মূল্যবোধ বলতে সেই গুণাবলিকে বোঝায়, যা ব্যক্তি তার সহকর্মী, সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশের মধ্যে দেখে আনন্দিত হয় এবং এগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকে। বন্যা দুর্গতদের সাহায্যার্থে সরকার, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ এই মূল্যবোধের প্রতিফলন ঘটায়। এটি শুধু মানবিক দায়বদ্ধতারই প্রকাশ নয়, বরং সমাজের ঐক্য ও সহমর্মিতারও পরিচয় বহন করে। মানুষ যখন বিপদে পড়ে, তখন তার পাশে দাঁড়ানো সামাজিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ। এই ঘটনায় দেখা গেছে, ব্যক্তি ও সংগঠনগুলো তাদের স্বার্থ ত্যাগ করে সমাজের বৃহত্তর কল্যাণে এগিয়ে এসেছে। এটি সমাজে আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে। এভাবে সামাজিক মূল্যবোধ শুধু ব্যক্তির চরিত্রগত উন্নয়নই নয়, বরং সমগ্র সমাজের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এই মূল্যবোধের চর্চা ও লালন সমাজকে সংকট মোকাবিলায় আরও সক্ষম করে তোলে এবং মানবিক সম্পর্ককে গভীরতর করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'সামাজিক মূল্যবাধ সেসব গুণাবলি, যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দ…

উদ্দীপক

সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষসহ সাধারণ মানুষ সরকারের পাশাপাশি তাদের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়, যা বন্যা দুর্গতদের দুঃখ-দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।

উত্তর

আইনের উৎস ছয়টি। অধ্যাপক হল্যান্ড আইনের ছয়টি উৎসের কথা বলেছেন। উৎসগুলোর মধ্যে প্রথা হলো সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা রীতিনীতি, যা আইনের মর্যাদা পায়। ধর্ম বিভিন্ন সামাজিক ও নৈতিক নিয়ম প্রতিষ্ঠা করে, যা অনেক আইনের ভিত্তি হিসেবে কাজ করে। বিচারকের রায় বা নজির আইনের ব্যাখ্যা ও প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনবিদদের গ্রন্থ আইনের তাত্ত্বিক ভিত্তি ও বিশ্লেষণ 'সরবরাহ করে। ন্যায়বোধ সমাজের নৈতিক ও ন্যায়সংগত মূল্যবোধ থেকে উৎসারিত হয়। আইনসভা রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন তৈরি করে, যা আইনের সবচেয়ে প্রত্যক্ষ ও আনুষ্ঠানিক উৎস। এই উৎসগুলো একত্রে আইনের বিকাশ ও প্রয়োগকে সমৃদ্ধ করে।

উত্তর

উদ্দীপকে বন্যার্তদের সহযোগিতার ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের সহমর্মিতার উপাদানটির প্রকাশ ঘটেছে।সামাজিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সহমর্মিতা। 'সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।' অর্থাৎ মানুষ মানুষের জন্য- এ বিষয়টি হলো সামাজিক সহমর্মিতার মূল ভিত্তি। সামাজিক সহমর্মিতা ধারণ করে মানুষ অন্যের সুখ-দুঃখের সাথি হয় ও একে অন্যকে আপন করে এবং মানুষে মানুষে বৈষম্য দূর করে। সহমর্মিতার অনুভূতি রাষ্ট্র ও সমাজের ভিত্তি সুদৃঢ় করে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে।উদ্দীপকে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষসহ সাধারণ মানুষ সরকারের পাশাপাশি বন্যার্তদের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়, যা বন্যা দুর্গতদের দুঃখ-দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে সামাজিক মূল্যবোধের সহমর্মিতা উপাদানটি ফুটে উঠেছে। কেননা বন্যার্তদের সহযোগিতায় এভাবে সকল স্তরের মানুষের এগিয়ে আসার মাধ্যমে সহমর্মিতার প্রকাশ ঘটেছে।

উত্তর

'সামাজিক মূল্যবোধ সেসব গুণাবলি, যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশে মূল্যবান মনে করে খুশি হয়'- মূল্যবোধ সম্পর্কিত নিকোলাস রেসারের উক্তিটিতে সামাজিক মূল্যবোধের স্বরূপ প্রকাশ পেয়েছে। সামাজিক মূল্যবোধ হলো ব্যক্তির নৈতিক ও সামাজিক বিশ্বাস, যা সমাজে শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখতে সহায়ক। এটি মানুষের পারস্পরিক সম্পর্ককে উন্নত করে এবং সমাজের প্রগতিশীলচিন্তাধারাকে প্রসারিত করে। ব্যক্তির কর্মক্ষেত্র, সংস্কৃতি ও জাতিরঅগ্রগতিতে সামাজিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে বর্ণিত সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটি সামাজিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করে। সামাজিক মূল্যবোধ বলতে সেই গুণাবলিকে বোঝায়, যা ব্যক্তি তার সহকর্মী, সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশের মধ্যে দেখে আনন্দিত হয় এবং এগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকে। বন্যা দুর্গতদের সাহায্যার্থে সরকার, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ এই মূল্যবোধের প্রতিফলন ঘটায়। এটি শুধু মানবিক দায়বদ্ধতারই প্রকাশ নয়, বরং সমাজের ঐক্য ও সহমর্মিতারও পরিচয় বহন করে। মানুষ যখন বিপদে পড়ে, তখন তার পাশে দাঁড়ানো সামাজিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ। এই ঘটনায় দেখা গেছে, ব্যক্তি ও সংগঠনগুলো তাদের স্বার্থ ত্যাগ করে সমাজের বৃহত্তর কল্যাণে এগিয়ে এসেছে। এটি সমাজে আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে। এভাবে সামাজিক মূল্যবোধ শুধু ব্যক্তির চরিত্রগত উন্নয়নই নয়, বরং সমগ্র সমাজের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এই মূল্যবোধের চর্চা ও লালন সমাজকে সংকট মোকাবিলায় আরও সক্ষম করে তোলে এবং মানবিক সম্পর্ককে গভীরতর করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।