উক্ত বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বিষয়টির তথা আইনের সাথে নৈতিকতার গভীর সম্পর্ক রয়েছে। আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত বাধ্যতামূলক নিয়মকানুন, যা নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণ করে। নৈতিকতা হলো ব্যক্তি ও সমাজে প্রচলিত উচিত-অনুচিত, ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের একটি মানদণ্ড, যা মানুষের বিবেক ও চেতনার সঙ্গে সম্পর্কযুক্ত। উভয়ই সমাজজীবনের শৃঙ্খলা ও কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেননা উভয়েরই উৎপত্তি সামাজিক প্রথা, ধর্ম ও ন্যায়বোধ থেকে। এরা পরস্পর পরিপূরক হিসেবে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। আইন 'যেমন সুনাগরিক গঠনে ভূমিকা রাখে, নৈতিকতাও - তেমনভাবে সৎ ও ন্যায়বান মানুষ গঠনে সহায়তা করে। উভয়ের আলোচ্য বিষয় মানুষ ও সমাজ; মানুষের আচরণ নিয়ন্ত্রণই এদের প্রধান লক্ষ্য। তবে কিছু মৌলিক পার্থক্যও রয়েছে। যেমন- আইনের পেছনে রাষ্ট্রের শক্তি থাকায় তা বলবৎযোগ্য ও বাধ্যতামূলক, অথচ নৈতিকতা ব্যক্তিগত বিবেকের বিষয় হওয়ায় তা প্রয়োগযোগ্য নয়। তাছাড়া আইন সাধারণত বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, আর নৈতিকতা- অন্তরজগতে কাজ করে। অনেক সময় আইনের মাধ্যমে সমাজের প্রচলিত নৈতিকতা পরিবর্তিত হয়, আবার নৈতিকতা আইনের গ্রহণযোগ্যতা নির্ধারণেও ভূমিকা রাখে। নৈতিকতার মান উন্নত হলে আইনও কার্যকর ও মানবিক হয়। সুতরাং বলা যায়, আইন ও নৈতিকতা উভয়ই সমাজজীবনের অপরিহার্য উপাদান। তারা একে অন্যের বিকল্প না হলেও একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। সুস্থ সমাজ গঠনে উভয়ের ভারসাম্যপূর্ণ বিকাশ প্রয়োজন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক বিশ্লেষণ কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর