শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত মানুষের কর্মকাণ্ড সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত মানুষের কর্মকাণ্ড সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। মূল্যবোধ মানুষকে সচেতন, সহানুভূতিশীল, দায়িত্বশীল এবং পরস্পরের কল্যাণে ব্রতী করে তোলে। যখন একটি সমাজে সহানুভূতি, সহমর্মিতা, দায়বদ্ধতা, মানবিকতা ও নাগরিক কর্তব্যবোধ বিকশিত হয়, তখন সেই সমাজে পারস্পরিক সহাবস্থান, সম্মান ও সমতার ভিত্তিতে সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা লাভ করে।উদ্দীপকে দেখা যায়, দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। কেউ অর্থ দান করেছে, কেউ খাবার, পানি ও ওষুধ নিয়ে ছুটে গেছে দুর্গত মানুষের পাশে। এই কর্মকাণ্ড মানবতাবোধ ও সামাজিক দায়িত্ববোধের জাগ্রত রূপ। এটি নাগরিক সচেতনতা, কর্তব্যবোধ, সহানুভূতি ও সহমর্মিতার বাস্তব প্রকাশ, যা সমাজে সুশাসনের মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক। ব্যক্তি ও সমাজ যখন কেবল নিজের স্বার্থ নয়, অন্যের কষ্ট উপলব্ধি করে কর্মে ঝাঁপিয়ে পড়ে, তখন সেটিই সামাজিক ঐক্যের ভিত্তি গড়ে তোলে। পাশাপাশি, সব শ্রেণি-পেশার মানুষ যখন দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, তখন সকলের প্রতি সমান মর্যাদা ও সহানুভূতি প্রদর্শিত হয়, যা সামাজিক ন্যায়বিচারেরই প্রতিফলন। এখানে কেউ জাতি, ধর্ম বা আর্থিক অবস্থার বিচারে আলাদা হয়নি; বরং একটি সামষ্টিক দায়িত্ববোধ থেকে কাজ করেছে। ফলে সমাজে শ্রেণি-পার্থক্য, দূর হয় এবং সাম্যবোধ দৃঢ় হয়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মানুষের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ঐক্য, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এটি একটি সুস্থ, সহানুভূতিশীল ও মূল্যবোধনির্ভর সমাজ গঠন প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত মানুষের কর্মকাণ্ড সামাজিক ঐক্য ও …

উদ্দীপক

সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় দেশের সব অঞ্চলের সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ তহবিলে টাকা দেওয়ার জন্য লাইন পড়ে যায়। খাবার, পানি, বস্ত্র ও ওষুধ নিয়ে মানুষ ছুটে যায় বন্যার্তদের কাছে। এটি ছিল এদেশের মানুষের মানবতাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Dhaka · 2025

উত্তর

কে অপরের কাজে বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছেমতো কাজ সম্পাদন করার অধিকারই স্বাধীনতা।

উত্তর

অর্থনৈতিক সাম্য বলতে উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সমান সুযোগ প্রদান করাকে বোঝায়। অর্থনৈতিক সাম্যের ক্ষেত্রে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র, সকল মানুষ কাজ করার ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে। এছাড়াও অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্যও মূল্যহীন এবং অর্থনৈতিক সাম্য নিশ্চিত করা সম্ভব হলে যেকোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা অনেকটা সহজ হয়ে যায়। এজন্যই অর্থনৈতিক সাম্য প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মানুষের কর্মকান্ডে সামাজিক মূল্যবোধ ফুটে উঠেছে। সামাজিক মূল্যবোধ হলো মানুষের মানবিক আচরণ ও পারস্পরিক সম্পর্কের ভিত্তি। সহানুভূতি, সহমর্মিতা, দানশীলতা, আতিথেয়তা, শৃঙ্খলা ও আত্মত্যাগের মতো গুণাবলি সামাজিক মূল্যবোধের অন্তর্গত। এই মূল্যবোধ ব্যক্তি ও সমাজকে নৈতিকভাবে পরিচালিত করে এবং অন্যের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। সামাজিক মূল্যবোধ মানুষকে সংঘবদ্ধ, সহনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দেশের সর্বস্তরের মানুষ দান, সেবা ও সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েছে। কেউ অর্থ সহায়তা করেছে, কেউ খাদ্য, পানি ও ওষুধ নিয়ে দুর্গত এলাকায় ছুটে গেছে। এসব কর্মকাণ্ড নিছক করুণা বা আনুষ্ঠানিক দায়িত্ব পালনের বহিঃপ্রকাশ নয়; বরং মানুষের প্রতি দায়িত্ব, সহানুভূতি ও সহমর্মিতার বাস্তব প্রকাশ। সামাজিক মূল্যবোধ অনুযায়ী, অন্যের দুঃখে পাশে দাঁড়ানো এবং তাদের বিপদে সাহায্য করা একটি নৈতিক দায়িত্ব। এখানে আত্মত্যাগ, দানশীলতা ও মানবতার সঠিক অনুশীলন ঘটেছে। এই উদ্যোগ প্রমাণ করে, দেশের মানুষ এখনও সামাজিক দায়িত্ব ও নৈতিক চেতনায় উজ্জীবিত। এ ধরনের আচরণ সমাজে পারস্পরিক বিশ্বাস ও সহানুভূতির বন্ধন দৃঢ় করে তোলে এবং সমষ্টিগতভাবে সমাজকে আরো মানবিক করে তোলে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো দেশের জনগণের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে সামাজিক মূল্যবোধের একটি উজ্জ্বল প্রতিফলন।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত মানুষের কর্মকাণ্ড সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। মূল্যবোধ মানুষকে সচেতন, সহানুভূতিশীল, দায়িত্বশীল এবং পরস্পরের কল্যাণে ব্রতী করে তোলে। যখন একটি সমাজে সহানুভূতি, সহমর্মিতা, দায়বদ্ধতা, মানবিকতা ও নাগরিক কর্তব্যবোধ বিকশিত হয়, তখন সেই সমাজে পারস্পরিক সহাবস্থান, সম্মান ও সমতার ভিত্তিতে সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা লাভ করে।উদ্দীপকে দেখা যায়, দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। কেউ অর্থ দান করেছে, কেউ খাবার, পানি ও ওষুধ নিয়ে ছুটে গেছে দুর্গত মানুষের পাশে। এই কর্মকাণ্ড মানবতাবোধ ও সামাজিক দায়িত্ববোধের জাগ্রত রূপ। এটি নাগরিক সচেতনতা, কর্তব্যবোধ, সহানুভূতি ও সহমর্মিতার বাস্তব প্রকাশ, যা সমাজে সুশাসনের মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক। ব্যক্তি ও সমাজ যখন কেবল নিজের স্বার্থ নয়, অন্যের কষ্ট উপলব্ধি করে কর্মে ঝাঁপিয়ে পড়ে, তখন সেটিই সামাজিক ঐক্যের ভিত্তি গড়ে তোলে। পাশাপাশি, সব শ্রেণি-পেশার মানুষ যখন দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, তখন সকলের প্রতি সমান মর্যাদা ও সহানুভূতি প্রদর্শিত হয়, যা সামাজিক ন্যায়বিচারেরই প্রতিফলন। এখানে কেউ জাতি, ধর্ম বা আর্থিক অবস্থার বিচারে আলাদা হয়নি; বরং একটি সামষ্টিক দায়িত্ববোধ থেকে কাজ করেছে। ফলে সমাজে শ্রেণি-পার্থক্য, দূর হয় এবং সাম্যবোধ দৃঢ় হয়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মানুষের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ঐক্য, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এটি একটি সুস্থ, সহানুভূতিশীল ও মূল্যবোধনির্ভর সমাজ গঠন প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।