উদ্দীপকে সৌদি আরবের এ আইনের উৎস কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সৌদি আরবের ইসলামী শরিয়াভিত্তিক রাষ্ট্রটিতে পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন আইনের অন্যতম উৎস হিসেবে পরিগণিত হয়। ধর্মগ্রন্থ পৃথিবীতে এসেছে মানুষকে অসত্য, অসুন্দর, পাপ পঙ্কিলতার অবক্ষয় থেকে টেনে তুলে সুখী, সুন্দর, কল্যাণময় জীবনের সোনালি দিক নির্দেশনার জন্য। ধর্মীয় অনুশাসনের অনেক কিছুই পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের মাধ্যমে আইনে পরিণত হয়। যেমন- মুসলিম আইন, হিন্দু আইন। আমাদের দেশে পারিবারিক ও সম্পত্তি আইনগুলো ইসলাম ও হিন্দুধর্ম থেকে এসেছে। বর্তমানেও অনেক দেশে ধর্মীয় বিধি-বিধান আইন হিসেবে কার্যকর রয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশের প্রচলিত আইনগুলো হলো ধর্মীয় বিধি-বিধানের সমষ্টি। উদ্দীপকেও আমরা দেখতে পাই, মধ্যপ্রাচ্যের ইসলামী শরিয়াভিত্তিক একটি রাষ্ট্রের এক লোক চুরির দায়ে অভিযুক্ত এবং অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ায় বিচারক তার হাত কেটে দেওয়ার রায় দিয়েছেন। উক্ত রায়টি দেওয়া হয়েছে পবিত্র কুরআনের বিধান অনুযায়ী। চুরি ছাড়াও অন্যান্য অপরাধের বিচারের ক্ষেত্রেও সেদেশে কুরআনের বিধান অনুযায়ী বিচার করা হয়ে থাকে। এ থেকে প্রমাণিত হয় যে, মধ্যপ্রাচ্যের ইস্লামী শরিয়াভিত্তিক রাষ্ট্রের আইনের উৎস হলো পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সৌদি আরবের এ আইনের উৎস কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর