তুমি কি মনে কর যে, প্রচলিত প্রথা থেকেও আইনের সৃষ্টি হয়?তোমার উত্তরের পক্ষে লেখ।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি যে, প্রচলিত প্রথা থেকেও আইনের সৃষ্টি হয়। প্রথা বলতে প্রাচীনকাল থেকে যেসব আচার-ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস সমাজের অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে সেগুলোকে বোঝায়। কোনো প্রথা' যখন সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত থাকে এবং মানুষ সেটাকে স্বাভাবিক ও প্রয়োজনীয় মনে করে, তখন সেটি ধীরে ধীরে আইনে পরিণত হতে পারে। ব্রিটেনের আইনের ক্ষেত্রে প্রথা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবার লিখিত আইনের পূর্বে মানুষ তাদের জীবন প্রথানুসারে পরিচালনা করত। যখন লিখিত আইনের প্রয়োজনীয়তা দেখা যায় তখন প্রথাকেই আইনের অন্তর্ভুক্ত করা হয়। আদিবাসী সমাজগুলোতে এ রীতি বেশ প্রচলিত। আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও প্রথার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক আন্তর্জাতিক আইন মূলত বিভিন্ন দেশের মধ্যে দীর্ঘদানের প্রথা ও রীতিনীতির ফল। কোনো প্রথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলে তা বিভিন্ন দেশ অনুসরণ করতে থাকে।এভাবে প্রথা একসময় আন্তর্জাতিক আইনের অংশে পরিণত হয়। আদালতও অনেক ক্ষেত্রে বিশেষ কোনো প্রথাকে আইনি ভিত্তি হিসেবে স্বীকৃতি দেয়। যদি কোনো প্রথা সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত থাকে এবং সেটি জনস্বার্থের পরিপন্থি না হয় তবে আদালত সেই প্রথাকে আইনি মর্যাদা দিতে পারে। অনেক দেশে পারিবারিক আইন ও উত্তরাধিকার আইনও প্রচলিত প্রথা থেকে তৈরি হয়েছে। বিভিন্ন সমাজে বিবাহের রীতি, সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি বিষয়গুলো মূলত প্রচলিত প্রথার ওপর ভিত্তি করেই গঠিত। সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায়, প্রচলিত প্রথা সমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল এবং এটি আইনের গুরুত্বপূর্ণ উৎস।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর যে, প্রচলিত প্রথা থেকেও আইনের সৃষ্টি হয়?তোমার উত্তরে…
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর