শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের যে দুটি বিষয়ের কথা বলা হয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের যে দুইটি বিষয়ের কথা বলা হয়েছে। তা হলো আইন ও নৈতিকতা। এদের পারস্পরিক সম্পর্ক অবিচ্ছেদ্য।আইন ও নৈতিকতা উভয়ই মানুষের সমাজজীবন পরিচালনার গুরুত্বপূর্ণ নিয়ামক। আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত বাধ্যতামূলক বিধান, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। অপরদিকে, নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায়ের ধারণার ভিত্তিতে গঠিত বিধিবিধান, যা মানুষের মনোজগত ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে।আইন ও নৈতিকতা পরস্পরের পরিপূরক এবং এদের মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। উভয়েরই উদ্দেশ্য হলো সমাজে শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করা। আইন সমাজের প্রথা, ধর্ম, ন্যায়বোধ থেকে উৎসারিত, যা নৈতিকতারও উৎস। মানুষের নৈতিক মান যত উন্নত হয়, আইন তত কার্যকর হয়। আইন প্রণয়ন ও প্রবর্তনে সমাজের নীতিবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার কখনো কখনো আইনই সমাজের প্রচলিত নৈতিকতাকে প্রভাবিত করে এবং পরিবর্তনের পথ দেখায়। উদাহরণ হিসেবে, আগে কোনো কাজ সমাজে নীতিসম্মত মনে হলেও আইন করে তা নিষিদ্ধ করার ফলে সমাজেও সেই কাজকে নীতিবিরোধী মনে করা হয়। আইন বাহ্যিক নিয়ন্ত্রণ আরোপ করলেও তা কার্যকর হয় মানুষের নীতিবোধের মাধ্যমে। আবার নৈতিকতা যদি একেবারে অবহেলিত হয়, তবে আইনের শাসনও প্রশ্নবিদ্ধ হয়। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উভয়ের সমন্বয় অপরিহার্য।অতএব বলা যায়, একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠনে আইন ও নৈতিকতার সম্পর্ক অবিচ্ছেদ্য এবং একে অন্যের পরিপূরক শক্তি হিসেবে কাজ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের যে দুটি বিষয়ের কথা বলা হয়েছে তাদের পারস্প…

উদ্দীপক

জনাব 'ক' একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার অনুসারীদের উদ্দেশ্যে বললেন, মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণে রাষ্ট্র অনুমোদিত বিধিবিধান সকলকে অনুসরণ করতে হবে। গতকাল তার বাড়ির সামনে দারোয়ানের নিকট একজন ভিক্ষুক সাহায্য চাইলে, সে তাকে ধাক্কা দেয়। বিষয়টি জুনায়েদ হোসেনকে মর্মাহত করে। তিনি দারোয়ানকে কথাবার্তা, আচার-আচরণের নীতি অনুসরণ করার পরামর্শ দেন। তিনি বলেন, মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণের জন্য এসব নীতির অনুসরণ অপরিহার্য।

Chittagong · 2025

উত্তর

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

উত্তর

মৌলিক অধিকার সংরক্ষণ করা জরুরি, কারণ এগুলো নাগরিকদের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা দেয়। মৌলিক অধিকার ব্যক্তির জীবন, স্বাধীনতা, মতপ্রকাশ, ধর্মপালন, সমতা ও নিরাপত্তার মতো মানবিক অধিকারকে নিশ্চিত করে। এগুলো সংরক্ষিত না হলে রাষ্ট্র ইচ্ছামতো নাগরিকের ওপর দমনমূলক আচরণ করতে পারে, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী। তাই মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এবং সচেতন নাগরিক হিসেবে এসব অধিকারের সুরক্ষা সম্পর্কে জানা ও তা প্রয়োগের দাবি তোলা আমাদের কর্তব্য।

উত্তর

উদ্দীপকের প্রথমাংশে ইঙ্গিতকৃত বিষয়টি হলো আইন। আইনের তিনটি উৎস হলো- প্রথা, ধর্মীয় বিধিবিধান ও বিজ্ঞানসম্মত আলোচনা। উদ্দীপকে দেখা যায়, জনাব 'ক' তার ধর্মীয় অনুসারীদের উদ্দেশ্যে বলেন যে, মানুষের আচরণ নিয়ন্ত্রণে রাষ্ট্র অনুমোদিত নিয়ম সকলের মানা উচিত। এই বক্তব্যে আইন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। আইনের ছয়টি উৎস রয়েছে। তার মধ্যে তিনটি হলো- প্রথা, ধর্মীয় বিধিবিধান ও বিজ্ঞানসম্মত আলোচনা। আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো প্রথা। দীর্ঘদিন ধরে সমাজে চলে আসা রীতিনীতি ও আচার-ব্যবহার প্রথায় পরিণত হয় এবং জনসমর্থনের মাধ্যমে অনেক সময় তা আইনগত স্বীকৃতি লাভ করে। দ্বিতীয়ত, ধর্মীয় বিধিবিধান অনেক সমাজে আইন তৈরির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ থেকে সংগৃহীত নিয়মাবলির ওপর ভিত্তি করেই অনেক রাষ্ট্রে পারিবারিক বা উত্তরাধিকার সংক্রান্ত আইন গঠিত হয়। তৃতীয় উৎস হলো বিজ্ঞানসম্মত আলোচনা, অর্থাৎ আইনবিদদের গবেষণাভিত্তিক ব্যাখ্যা ও বিশ্লেষণ। এসব ব্যাখ্যা আদালতে প্রভাব ফেলে এবং আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তিনটি উৎসই আইনকে সমাজে কার্যকর, গ্রহণযোগ্য ও সময়োপযোগী করে তোলে।

উত্তর

উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের যে দুইটি বিষয়ের কথা বলা হয়েছে। তা হলো আইন ও নৈতিকতা। এদের পারস্পরিক সম্পর্ক অবিচ্ছেদ্য।আইন ও নৈতিকতা উভয়ই মানুষের সমাজজীবন পরিচালনার গুরুত্বপূর্ণ নিয়ামক। আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত বাধ্যতামূলক বিধান, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। অপরদিকে, নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায়ের ধারণার ভিত্তিতে গঠিত বিধিবিধান, যা মানুষের মনোজগত ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে।আইন ও নৈতিকতা পরস্পরের পরিপূরক এবং এদের মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। উভয়েরই উদ্দেশ্য হলো সমাজে শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করা। আইন সমাজের প্রথা, ধর্ম, ন্যায়বোধ থেকে উৎসারিত, যা নৈতিকতারও উৎস। মানুষের নৈতিক মান যত উন্নত হয়, আইন তত কার্যকর হয়। আইন প্রণয়ন ও প্রবর্তনে সমাজের নীতিবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার কখনো কখনো আইনই সমাজের প্রচলিত নৈতিকতাকে প্রভাবিত করে এবং পরিবর্তনের পথ দেখায়। উদাহরণ হিসেবে, আগে কোনো কাজ সমাজে নীতিসম্মত মনে হলেও আইন করে তা নিষিদ্ধ করার ফলে সমাজেও সেই কাজকে নীতিবিরোধী মনে করা হয়। আইন বাহ্যিক নিয়ন্ত্রণ আরোপ করলেও তা কার্যকর হয় মানুষের নীতিবোধের মাধ্যমে। আবার নৈতিকতা যদি একেবারে অবহেলিত হয়, তবে আইনের শাসনও প্রশ্নবিদ্ধ হয়। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উভয়ের সমন্বয় অপরিহার্য।অতএব বলা যায়, একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠনে আইন ও নৈতিকতার সম্পর্ক অবিচ্ছেদ্য এবং একে অন্যের পরিপূরক শক্তি হিসেবে কাজ করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।