শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আমার পঠিত স্বাধীনতা ধারণার প্রতিফলিত হয়েছে।স্বাধীনতা একটি মৌলিক রাজনৈতিক ধারণা, যা ব্যক্তির চিন্তা, মতপ্রকাশ ও কাজ করার সুযোগ নিশ্চিত করে। তবে এটি কোনো স্বেচ্ছাচার বা অবাধ ইচ্ছাপূরণের নাম নয়। প্রকৃত স্বাধীনতা হলো, অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করার সুযোগ। অর্থাৎ, স্বাধীনতা মানেই নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল স্বাধীনতা।উদ্দীপকে বলা হয়েছে, মানুষ হিসেবে আমাদের কারো পক্ষেই পরাধীনতাকে মেনে নেয়া সম্ভব নয়। আমরা প্রত্যেকেই তাই নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারা বা না পারার অধিকার প্রত্যাশা করি। তবে সত্বর্ক থাকতে হবে যেন আমাদের এরূপ কাজ দ্বারা অন্যের ক্ষতি সাধিত না হয়। এরূপ বক্তব্যে স্পষ্টভাবে স্বাধীনতার স্বরূপ প্রকাশ পেয়েছে। কারণ, স্বাধীনতা মানে নিজের সুবিধার জন্য সমাজের ক্ষতি করা নয়। প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হয়, যখন ব্যক্তি নিজের কাজের পরিণতি সম্পর্কে সচেতন থাকে এবং তার স্বাধীনতা অন্যের স্বাধীনতাকে বাধাগ্রস্ত না করে। সুতরাং, দায়িত্বশীল আচরণই স্বাধীনতার প্রকৃত রূপকে প্রতিফলিত করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মানুষ হিসেবে আমাদের কারও পক্ষেই পরাধীনতাকে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা প্রত্যেকেই তাই নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারা বা না পারার অধিকার প্রত্যাশা করি। তবে সতর্ক থাকতে হবে যেন আমাদের এরূপ কাজ দ্বারা অন্যের ক্ষতি সাধিত না হয়।

Sylhet · 2025

উত্তর

গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ।

উত্তর

নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি বা উৎকৃষ্ট নীতিকে, ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো 'কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা হলো সমাজকর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত স্বাধীনতা ধারণার প্রতিফলিত হয়েছে।স্বাধীনতা একটি মৌলিক রাজনৈতিক ধারণা, যা ব্যক্তির চিন্তা, মতপ্রকাশ ও কাজ করার সুযোগ নিশ্চিত করে। তবে এটি কোনো স্বেচ্ছাচার বা অবাধ ইচ্ছাপূরণের নাম নয়। প্রকৃত স্বাধীনতা হলো, অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করার সুযোগ। অর্থাৎ, স্বাধীনতা মানেই নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল স্বাধীনতা।উদ্দীপকে বলা হয়েছে, মানুষ হিসেবে আমাদের কারো পক্ষেই পরাধীনতাকে মেনে নেয়া সম্ভব নয়। আমরা প্রত্যেকেই তাই নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারা বা না পারার অধিকার প্রত্যাশা করি। তবে সত্বর্ক থাকতে হবে যেন আমাদের এরূপ কাজ দ্বারা অন্যের ক্ষতি সাধিত না হয়। এরূপ বক্তব্যে স্পষ্টভাবে স্বাধীনতার স্বরূপ প্রকাশ পেয়েছে। কারণ, স্বাধীনতা মানে নিজের সুবিধার জন্য সমাজের ক্ষতি করা নয়। প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হয়, যখন ব্যক্তি নিজের কাজের পরিণতি সম্পর্কে সচেতন থাকে এবং তার স্বাধীনতা অন্যের স্বাধীনতাকে বাধাগ্রস্ত না করে। সুতরাং, দায়িত্বশীল আচরণই স্বাধীনতার প্রকৃত রূপকে প্রতিফলিত করে।

উত্তর

'আইনের সাথে উক্ত বিষয়টির তথা স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত গভীর'- বক্তব্যটি যথার্থ।আইন হলো রাষ্ট্র কর্তৃক নির্ধারিত ন্যায়ভিত্তিক নিয়মাবলি, যা সকল নাগরিককে মেনে চলতে হয়। অন্যদিকে, স্বাধীনতা হলো ব্যক্তির মতপ্রকাশ, বিশ্বাস, কর্ম এবং জীবনধারণের নির্ধারিত সীমার মধ্যে নির্বাচনের অধিকার। একটি সুশৃঙ্খল সমাজে স্বাধীনতা উপভোগের জন্য আইন অপরিহার্য ভূমিকা পালন করে।উদ্দীপকের আবহে স্বাধীনতার বিষয়টি স্পষ্ট। এই স্বাধীনতার সাথে আইনের সম্পর্ক অত্যন্ত গভীর ও পারস্পরিক নির্ভরশীল। আইন না থাকলে স্বাধীনতা নিরাপদ নয় এবং স্বাধীনতা না থাকলে আইনের প্রভাবও অপূর্ণ থাকে। আইন ব্যক্তির মৌলিক অধিকার সংরক্ষণ করে - স্বাধীনতার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে। এটি সরকারের ক্ষমতা ও ব্যক্তির অধিকারকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখে, যার ফলে কেউ কারও ওপর অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করতে পারে না। আইন দুর্বল ও সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষা করে এবং সকলকে সমানভাবে স্বাধীনতা উপভোগের সুযোগ দেয়। একই সঙ্গে আইন স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার ক্ষেত্রকে সুদৃঢ় করে তোলে। আইন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক চাহিদা নিশ্চিত করে স্বাধীনতার বাস্তব রূপায়ণ ঘটায়। একজন নাগরিক যাতে নিজের আত্মবিকাশ ও মর্যাদার সাথে বাঁচতে পারে, তা আইন দ্বারা সুনিশ্চিত হয়।অতএব বলা যায়, আইন ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। আইন ছাড়া, স্বাধীনতা নিরাপত্তাহীন, এবং স্বাধীনতা ছাড়া আইন নিষ্প্রাণ। দুটিই মানবিক সমাজ গঠনের ভিত্তি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।