শেয়ারFacebookWhatsApp

'ক' রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা লাভ করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: 'ক' রাষ্ট্রের জনগণ জাতীয় স্বাধীনতা লাভ করেছে।জাতীয় স্বাধীনতা হচ্ছে একটি জাতির আত্মনিয়ন্ত্রণের পূর্ণ অধিকার অর্জনের প্রক্রিয়া, যার মাধ্যমে তারা বিদেশি শাসন ও প্রভাব থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এটি রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামো পরিচালনায় নিজেদের ইচ্ছা ও মতামত বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করে। জাতীয় স্বাধীনতা অন্যান্য সকল স্বাধীনতার ভিত্তি হিসেবে কাজ করে।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'ক' রাষ্ট্রের জনগণ বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে সার্বভৌমত্ব অর্জন করেছে এবং এখন তারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বাভাবিক জীবনযাপন করছে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, তারা জাতীয় স্বাধীনতা লাভ করেছে। কারণ, বিদেশি কর্তৃত্বের অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই জাতীয় স্বাধীনতা অর্জিত হয়। এই স্বাধীনতার ফলে জনগণ নিজেদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, যেমন: ভোটাধিকার প্রয়োগ, কর্মসংস্থান, সমানাধিকার ও সামাজিক নিরাপত্তা উপভোগ। অর্থাৎ জাতীয় স্বাধীনতা অর্জনের মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাধীনতাও কার্যকর হয়েছে, যা একটি স্বাধীন রাষ্ট্রে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক' রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা লাভ করেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' রাষ্ট্রের জনগণ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করেছে। এখন এ রাষ্ট্রের মানুষ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজেদের জীবন উপভোগ করছে।

Jessore · 2025

উত্তর

"Man is born free, but every where he is in chain."- উক্তিটি ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশোর।

উত্তর

আইন হলো কতকগুলো সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রে আইন না থাকলে হানাহানি সৃষ্টি হতো। রাষ্ট্রে আইন আছে বলেই সবাই সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হয়। তাছাড়া সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খলা 'ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য মানুষ আইন মান্য করে।

উত্তর

'ক' রাষ্ট্রের জনগণ জাতীয় স্বাধীনতা লাভ করেছে।জাতীয় স্বাধীনতা হচ্ছে একটি জাতির আত্মনিয়ন্ত্রণের পূর্ণ অধিকার অর্জনের প্রক্রিয়া, যার মাধ্যমে তারা বিদেশি শাসন ও প্রভাব থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এটি রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামো পরিচালনায় নিজেদের ইচ্ছা ও মতামত বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করে। জাতীয় স্বাধীনতা অন্যান্য সকল স্বাধীনতার ভিত্তি হিসেবে কাজ করে।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'ক' রাষ্ট্রের জনগণ বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে সার্বভৌমত্ব অর্জন করেছে এবং এখন তারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বাভাবিক জীবনযাপন করছে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, তারা জাতীয় স্বাধীনতা লাভ করেছে। কারণ, বিদেশি কর্তৃত্বের অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই জাতীয় স্বাধীনতা অর্জিত হয়। এই স্বাধীনতার ফলে জনগণ নিজেদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, যেমন: ভোটাধিকার প্রয়োগ, কর্মসংস্থান, সমানাধিকার ও সামাজিক নিরাপত্তা উপভোগ। অর্থাৎ জাতীয় স্বাধীনতা অর্জনের মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাধীনতাও কার্যকর হয়েছে, যা একটি স্বাধীন রাষ্ট্রে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়টি তথা জাতীয় স্বাধীনতা নাগরিকের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্য স্বাধীনতার ভিত্তি হিসেবে কাজ করে।স্বাধীনতা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনযাত্রার অন্যতম মৌলিক উপাদান। এটি মানুষকে চিন্তা, মত প্রকাশ, কর্মসংস্থান, ধর্মপালন, চলাফেরা, অংশগ্রহণ, সম্পত্তির মালিকানা প্রভৃতি ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয়। একটি স্বাধীন রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের জন্য এই স্বাধীনতাগুলো উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দেয়।উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রের জনগণ জাতীয় স্বাধীনতা উপভোগ করছে। আর বাস্তবিক অর্থে জাতীয় স্বাধীনতা হলো সকল স্বাধীনতার ভিত্তি। একটি রাষ্ট্রের ওপর যখন অন্য রাষ্ট্রের কর্তৃত্ব থাকে, তখন রাজনৈতিক স্বাধীনতা যেমন ভোটাধিকার বা নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকে না। একইভাবে সামাজিক নিয়মকানুন নির্ধারণের স্বাধীনতা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধাও সংকুচিত থাকে। কিন্তু জাতীয় স্বাধীনতা অর্জনের ফলে তারা নিজেদের জন্য সরকার গঠন করতে পারে, নিজেদের আইন তৈরি করতে পারে এবং সমাজ ও অর্থনীতিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী গড়ে তুলতে পারে। ফলে তারা সামাজিক মর্যাদা ও নিরাপত্তা লাভের পাশাপাশি রাজনৈতিক অধিকারে অংশ নিতে পারে এবং স্বাধীনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে।সবশেষে বলা যায়, জাতীয় স্বাধীনতা অর্জন একটি জাতির জন্য অন্যান্য, স্বাধীনতার দরজা খুলে দেয়। এটি ব্যক্তির সামগ্রিক বিকাশ ও মর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি হিসেবে কাজ করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।