উদ্দীপকে উল্লিখিত হালিমা কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হালিমা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত। অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতা অনুসারে আয় ও ধনসম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ-সুবিধা লাভের সমতাকে বোঝায়। অর্থাৎ যোগ্যতানুযায়ী সম্পদ ও সুযোগের সমতাই অর্থনৈতিক সাম্য। নারী-পুরুষ, ধনী-দরিদ্র, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অর্থ উৎপাদন ও অর্থ বণ্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করলেই অর্থনৈতিক সাম্য নিশ্চিত হবে। এক্ষেত্রে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ-জাতি ইত্যাদির কারণে কোনো বৈষম্য করা যাবে না। উদ্দীপকের হামিম ও হালিমা একটি পাথর খনিতে কাজ করে। দুজনে একই ধরনের কাজ করা সত্ত্বেও হালিমা হামিমের চেয়ে কম মজুরি পায়। এরূপ চিত্রে অর্থনৈতিক সাম্যের বৈষম্য প্রতিফলিত হয়েছে। কেননা, এখানে হালিমা ও হামিম একই কাজ করলেও শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের কারণেই মজুরি পার্থক্য পরিলক্ষিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের হালিমা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হালিমা কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর