শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আমার পঠিত মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে।মানুষের মধ্যে মূল্যবোধের উপস্থিতি তার আচরণ ও দায়িত্ববোধের মাধ্যমে প্রতিফলিত হয়। যখন কোনো ব্যক্তি বা সমাজ একটি সংকটে সম্মিলিতভাবে এগিয়ে আসে, তখন তা কেবল দয়া নয়, বরং সুসংবদ্ধ মূল্যবোধের বাস্তব প্রকাশ। এমন মূল্যবোধই নাগরিক চেতনা গড়ে তোলে এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখে।উদ্দীপকে বর্ণিত ফেনীর বন্যাদুর্গতদের সাহায্যে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল সামাজিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থী থেকে শুরু করে শিশুরাও তাদের সঞ্চিত অর্থ দান করে প্রমাণ করেছে যে, সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও ঐক্যের মূল্যবোধ সক্রিয়ভাবে বিরাজমান। এই ঘটনাটি সমাজে প্রচলিত মূল্যবোধের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে তা হলো- একতা, নাগরিক চেতনা এবং সামাজিক নৈতিকতা। এখানে আইন বা কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু মানসিক প্রেরণা ও মূল্যবোধের ভিত্তিতে সকলে এগিয়ে এসেছে। মানুষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে একটি বৃহত্তর সামাজিক কল্যাণের অনুভব থেকে, যা মূলত মূল্যবোধের ভিতরকার উৎস। এটি প্রমাণ করে যে, মূল্যবোধ ব্যক্তির ভেতরের চেতনা, যা সমাজে দায়িত্বশীল আচরণের ভিত্তি হিসেবে কাজ করে এবং নাগরিক দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সম্প্রতি ফেনীতে ঘটে যাওয়া ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত সহযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়েছিল। এমনকি ছোট শিশুরাও তাদের জমানো টিফিনের টাকা, মাটির ব্যাংকের রক্ষিত অর্থ দান করেছিল, যার ফলে রাষ্ট্র খুব দ্রুত এ বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছিল।

Mymensingh · 2025

উত্তর

আইনের আনুষ্ঠানিক উৎস হলো আইনসভা, বিচার বিভাগ, বিচারকের রায়, প্রথা, আন্তর্জাতিক চুক্তি ইত্যাদি।

উত্তর

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে।মানুষের মধ্যে মূল্যবোধের উপস্থিতি তার আচরণ ও দায়িত্ববোধের মাধ্যমে প্রতিফলিত হয়। যখন কোনো ব্যক্তি বা সমাজ একটি সংকটে সম্মিলিতভাবে এগিয়ে আসে, তখন তা কেবল দয়া নয়, বরং সুসংবদ্ধ মূল্যবোধের বাস্তব প্রকাশ। এমন মূল্যবোধই নাগরিক চেতনা গড়ে তোলে এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখে।উদ্দীপকে বর্ণিত ফেনীর বন্যাদুর্গতদের সাহায্যে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল সামাজিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থী থেকে শুরু করে শিশুরাও তাদের সঞ্চিত অর্থ দান করে প্রমাণ করেছে যে, সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও ঐক্যের মূল্যবোধ সক্রিয়ভাবে বিরাজমান। এই ঘটনাটি সমাজে প্রচলিত মূল্যবোধের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে তা হলো- একতা, নাগরিক চেতনা এবং সামাজিক নৈতিকতা। এখানে আইন বা কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু মানসিক প্রেরণা ও মূল্যবোধের ভিত্তিতে সকলে এগিয়ে এসেছে। মানুষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে একটি বৃহত্তর সামাজিক কল্যাণের অনুভব থেকে, যা মূলত মূল্যবোধের ভিতরকার উৎস। এটি প্রমাণ করে যে, মূল্যবোধ ব্যক্তির ভেতরের চেতনা, যা সমাজে দায়িত্বশীল আচরণের ভিত্তি হিসেবে কাজ করে এবং নাগরিক দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত বিষয়টির তথা মূল্যবোধের ভূমিকা অপরিসীম।সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য এবং সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাগরিকদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হলে তারা সমাজ ও রাষ্ট্রের সংকটে এগিয়ে আসে, দায়িত্ব নেয় এবং সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করে। এভাবে নাগরিকদের সক্রিয় ভূমিকা সুশাসনের বাস্তবায়নে সহায়ক হয়।সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাহায্য করার ঘটনা নাগরিকদের সচেতনতা ও কর্তব্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের সহযোগিতা একদিকে মানবিক মূল্যবোধ যেমন- সহমর্মিতা, দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধকে তুল্লে ধরে, অন্যদিকে এটি সুশাসনের উপাদান অর্থাৎ নাগরিক অংশগ্রহণ, দায়-দায়িত্ব ও স্বচ্ছতার প্রতিফলন ঘটায়। নাগরিকরা যদি রাষ্ট্রীয় দুর্যোগে এমন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, তবে তা সরকারের দায়িত্বকে সহজতর করে এবং সরকার দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারে। এটি সমাজে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক হয়। উপরন্তু, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সহায়তা করে, যা সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ছোট শিশুদের সাহায্য করার ঘটনাও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গঠনের ইঙ্গিত বহন করে, যা দীর্ঘমেয়াদে সুশাসনের ভিত্তি মজবুত করে।সার্বিকভাবে বলা যায়, এমন মূল্যবোধভিত্তিক নাগরিক অংশগ্রহণ একটি সুশৃঙ্খল, ন্যায়নিষ্ঠ এবং কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনে সহায়তা করে, যা সুশাসনের মূল লক্ষ্য।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।