উদ্দীপকে প্রশ্ন? চিহ্নিত স্থানে তোমার পঠিত কোন বিষয়টিকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত বিষয়টি আমার পাঠ্যবইয়ে পঠিত 'আইন' বিষয়টিকে ইঙ্গিত করে।আইন হলো কতকগুলো সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আইন হলো রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র কর্তৃক বিধিবদ্ধ কতকগুলো নিয়মকাঠামোর সমষ্টি যা রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ করা হয়ে থাকে। আইনের উৎস ব্যাপক বিস্তৃত। সমাজে প্রচলিত আচার-অনুষ্ঠান, রীতিনীতি কালক্রমে জনসমর্থন লাভ করে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে আইনে পরিণত হয়েছে। মধ্যযুগে ধর্মীয় ও রাজনৈতিক বিষয়াবলি একই সাথে পরিচালিত হতো। ফলে ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ থেকে আইনের উৎপত্তি হয়েছে। আধুনিককালেও ধর্মীয় অনুশাসন থেকে উদ্ভব আইন অনেক দেশে কার্যকর রয়েছে। ন্যায়বোধ আইনের অন্যতম মূল্যবান উৎস। বিচারকগণ অনেক সময় বিচারকার্য পরিচালনা করতে গিয়ে সামাজিক ন্যায়বোধ ও বিচারবুদ্ধির আশ্রয় গ্রহণ করে থাকেন। আইনের সবচেয়ে গ্রহণযোগ্য ও আধুনিক উৎস হলো আইনসভা বর্তমান সময়ে রাষ্ট্রের প্রয়োজনীয় যাবতীয় আইন প্রণয়ন করে থাকে। আইনসভা প্রয়োজনীয়তা অনুযায়ী নাগরিকদের জন্য নতুন আইন প্রণয়। করে এবং পুরাতন আইনসংশোধন অথবা বাতিল করে। এক্ষেত্রে অবশ্য জনমতকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত বিষয়টি 'আইন'কে নির্দেশ করে কেননা আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আইনসভা। এছাড়াও প্রথা, ধর্ম ও ন্যায়বোধ আইনের গুরুত্বপূর্ণ উৎস।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্ন? চিহ্নিত স্থানে তোমার পঠিত কোন বিষয়টিকে ইঙ্গিত করেছ…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর