“উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও মধুর।”- তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: "উদ্দীপকে বর্ণিত বিষয়টি অর্থাৎ 'আইনের' সাথে নৈতিকতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও মধুর” কথাটি যথার্থ এবং সঠিক।আইন ও নৈতিকতা পরস্পরের পরিপূরক। প্রাচীনকালে আইন ও নৈতিকতার মধ্যে কোনো পার্থক্য করা হতো না। প্লেটো-অ্যারিস্টটলের সময়ে আইন নীতিশাস্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল। যুগের বিবর্তনে রাষ্ট্র আলাদা সত্তা হিসেবে প্রকাশ পাওয়ার পর থেকে আইন ও নৈতিকতা আলাদা বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এ দুটি বিষয়ের মধ্যে সম্পর্কের গভীরতা লক্ষণীয়। কেননা উভয়ই মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন ও নৈতিকতা উভয়ের লক্ষ্য হলো মানব কল্যাণ। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আর নৈতিকতা মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে। কালের বিবর্তনের সাথে সাথে নৈতিকতা ও আইনের পরিবর্তন হয়ে থাকে। ন্যায়-অন্যায়বোধ থেকে অনেক আইনের জন্ম হয়েছে। বস্তুত আইন ও নৈতিকতা উভয়ই এক। উভয়ই সমাজকল্যাণ সাধন করতে ইচ্ছুক। মানুষের নৈতিকতা যদি উচ্চমানের না হয় তবে কোনো রাষ্ট্রের আইন উন্নতমানের হতে পারে না। আইনের উদ্দেশ্য সুনাগরিক সৃষ্টি করে রাষ্ট্রের শান্তি ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করা আবার নৈতিকতার উদ্দেশ্যও সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সমস্যা ও রাষ্ট্রীয় জীবনের সার্বিক উন্নয়ন ও নীতিবোধ প্রতিষ্ঠা করা।পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত আইন বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও মধুর।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
“উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও মধুর।”…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর