উদ্দীপকের ছক-১ এ ইঙ্গিতকৃত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছক-১ এ চিহ্নিত বিষয়টি আমার পাঠ্যবইয়ে পঠিত নৈতিকতার ধারণাকে নির্দেশ করে।নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা অপরের মঙ্গল কামনা ও সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। বিশেষ অর্থে নৈতিকতা হলো বিজ্ঞান ও দর্শনের সেই সকল কাজ, যা মানুষের নৈতিক আচরণ, কর্তব্য ও বিচার-বিবেচনা বিশ্লেষণ করে। নৈতিকতা অভ্যন্তরীণ চিন্তাভাবনা ও মানসিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। নৈতিকতা সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ হতে উৎপন্ন। এটি মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণের পাশাপাশি চিন্তাকেও নিয়ন্ত্রণ করে। নৈতিকতার ধারণা সার্বজনীন।উদ্দীপকে ছক-১ এ তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। যথা- মানুষের ন্যায়বোধ থেকে উদ্ভব। ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ থেকে তৈরি সুকুমার বৃত্তির অনুশীলন। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, উদ্দীপকে ছক-১ এ উল্লিখিত বিষয়টি নৈতিকতার সাথে সম্পর্কিত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছক-১ এ ইঙ্গিতকৃত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর