উদ্দীপকের ছক-২ ও ছক-৩ এ ইঙ্গিতকৃত বিষয়াবলি পরস্পরের পরিপূরক বলে কি তুমি মনে কর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপক ছক-২ এ স্বাধীনতা এবং ছক-৩ এ সাম্য বিষয়টিকে নির্দেশ করছে। স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক।সাম্য ও স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বস্তুত সাম্য ছাড়া স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যায়। বৃহৎ দৃষ্টিভঙ্গিতে দেখলে, স্বাধীনতা ও সাম্যকে একই রূপ মনে হয়। মূলত স্বাধীনতা ও সাম্য একই মুদ্রার দুই পিঠ। স্বাধীনতা ও সাম্যের আদর্শের সমন্বয়ের বিষয়টি সর্বপ্রথম আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র থেকে বাস্তব রূপ লাভ করে। সাম্য ও স্বাধীনতা পরস্পরের সম্পূরক। সাম্যের অস্তিত্ব ছাড়া স্বাধীনতার উপলব্ধি অসম্ভব। স্বাধীনতার আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য সাম্যের পরিবেশ প্রয়োজন। রাষ্ট্র আইনের মাধ্যমে স্বাধীনতা সৃষ্টি ও সংরক্ষণ করে। আবার রাষ্ট্র স্বাধীনতা সংরক্ষণের জন্য আইনের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা বিলোপ সাধন করে সাম্যের পরিবেশ সৃষ্টি করে। স্বাধীনতা ও সাম্যের ফলে সব মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করার মাধ্যমে তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। সাম্যের ফলে সকলের পর্যাপ্ত সুযোগ-সুবিধা উন্মুক্ত থাকে। স্বাধীনতার মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশের সুযোগ পায়।সুতরাং আমরা বলতে পারি, স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছক-২ ও ছক-৩ এ ইঙ্গিতকৃত বিষয়াবলি পরস্পরের পরিপূরক বলে কি …
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর