উদ্দীপকের মরিয়ম ও কিশোর-কিশোরীদের কর্মকাণ্ডের মধ্যে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মরিয়ম ও কিশোর-কিশোরীদের কর্মকান্ডের মধ্যে 'সামাজিক মূল্যবোধের' বিষয়টি ফুটে উঠেছে।'সামাজিক মূল্যবোধ' হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা, বিশ্বাস, দর্শন ও চিন্তার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি। এক্ষেত্রে শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, দানশীলতা, ইত্যাদি বিষয়াবলি সামাজিক মূল্যবোধের অংশ হিসেবে বিবেচিত হয়। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ, বন্ধুবান্ধব প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকে।উদ্দীপকে মরিয়ম একজন কলেজ ছাত্রী। সে সবার সাথে উত্তম আচরণ করে। নববর্ষে ও অন্যান্য উৎসবে সে সবাইকে সালাম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সে তার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের নিয়মকানুন মেনে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে। সমাজের কিশোর-কিশোরীরা তাকে অনুসরণ করে। তাদের এসব কর্মকান্ড সামাজিক মূল্যবোধকে নির্দেশ করে।সুতরাং বলা যায়, মরিয়ম ও কিশোর-কিশোরীদের কর্মকান্ডের মধ্যে সামাজিক মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মরিয়ম ও কিশোর-কিশোরীদের কর্মকাণ্ডের মধ্যে কোন ধরনের মূল্য…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর