শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উদ্দীপকের রহিমের আচরণ সুশাসন প্রতিষ্ঠার সহায়ক? মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে রহিমের আচরণ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার যথাযথ প্রয়োগ পদ্ধতিই হলো সুশাসন। সুশাসনের ফলে গণতন্ত্র শক্তিশালী হয়। সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়। ক্ষমতার অপব্যবহার রোধ, কাজের দীর্ঘসূত্রতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব ইত্যাদি দূরকরণে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন যোগ্য নেতৃত্ব, রাজনৈতিক সংহতি, গণমানুষের ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, নাগরিক সেবা বৃদ্ধি, গণমাধ্যম ও বাক-স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন, সিটিজেন চার্টার প্রণয়ন ইত্যাদি। এছাড়াও জনপ্রশাসনের নিরপেক্ষ আচরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরপেক্ষ প্রশাসন, দুর্নীতিমুক্ত সরকারব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। সামাজিক সমতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে শিক্ষার্থী রহিম রাষ্ট্রীয় আইন মেনে চলে, সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তার মধ্যে ধর্মীয় সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা বিদ্যমান। এসব বিষয় পর্যালোচনা করে বলা যায়, রহিমের আচরণ সুশাসন প্রতিষ্ঠায় বিশেষভাবে সহায়ক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উদ্দীপকের রহিমের আচরণ সুশাসন প্রতিষ্ঠার সহায়ক? মতাম…

উদ্দীপক

মরিয়ম একজন কলেজ ছাত্রী। সে সবার সাথে উত্তম আচরণ করে। নববর্ষে ও অন্যান্য উৎসবে সবাইকে সালাম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সে তার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের নিয়মকানুন মেনে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে। সমাজের কিশোর-কিশোরীরা তাকে অনুসরণ করে। অন্যদিকে, শিক্ষার্থী রহিম রাষ্ট্রীয় আইন মেনে চলে, সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। তার মধ্যে ধর্মীয় সহনশীল্তা ও পরমতসহিষ্ণুতাও বিদ্যমান। উভয়ের শিক্ষক জনাব হাবিবুল্লাহ বললেন, "এ ধরনের আচরণ সমাজও ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা করে।"

Barisal · 2025

উত্তর

যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।

উত্তর

'সুযোগ-সুবিধার সমতাই হলো সাম্য'- কথাটির অর্থ হলো সাম্য এমন এক সামাজিক অবস্থাকে বোঝায়, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ-সুবিধা লাভ করে এবং সে সকল সুযোগ-সুবিধা ব্যবহার করে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। অর্থাৎ সাম্য বলতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণির বিশেষ সুযোগ-সুবিধা বাতিল করে, প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ প্রদান করে। এ অর্থে সাম্য বলতে সুযোগ-সুবিধার সমতাকে বোঝায়।

উত্তর

উদ্দীপকে মরিয়ম ও কিশোর-কিশোরীদের কর্মকান্ডের মধ্যে 'সামাজিক মূল্যবোধের' বিষয়টি ফুটে উঠেছে।'সামাজিক মূল্যবোধ' হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা, বিশ্বাস, দর্শন ও চিন্তার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি। এক্ষেত্রে শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, দানশীলতা, ইত্যাদি বিষয়াবলি সামাজিক মূল্যবোধের অংশ হিসেবে বিবেচিত হয়। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ, বন্ধুবান্ধব প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকে।উদ্দীপকে মরিয়ম একজন কলেজ ছাত্রী। সে সবার সাথে উত্তম আচরণ করে। নববর্ষে ও অন্যান্য উৎসবে সে সবাইকে সালাম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সে তার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের নিয়মকানুন মেনে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে। সমাজের কিশোর-কিশোরীরা তাকে অনুসরণ করে। তাদের এসব কর্মকান্ড সামাজিক মূল্যবোধকে নির্দেশ করে।সুতরাং বলা যায়, মরিয়ম ও কিশোর-কিশোরীদের কর্মকান্ডের মধ্যে সামাজিক মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে রহিমের আচরণ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার যথাযথ প্রয়োগ পদ্ধতিই হলো সুশাসন। সুশাসনের ফলে গণতন্ত্র শক্তিশালী হয়। সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়। ক্ষমতার অপব্যবহার রোধ, কাজের দীর্ঘসূত্রতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব ইত্যাদি দূরকরণে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন যোগ্য নেতৃত্ব, রাজনৈতিক সংহতি, গণমানুষের ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, নাগরিক সেবা বৃদ্ধি, গণমাধ্যম ও বাক-স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন, সিটিজেন চার্টার প্রণয়ন ইত্যাদি। এছাড়াও জনপ্রশাসনের নিরপেক্ষ আচরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরপেক্ষ প্রশাসন, দুর্নীতিমুক্ত সরকারব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। সামাজিক সমতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে শিক্ষার্থী রহিম রাষ্ট্রীয় আইন মেনে চলে, সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তার মধ্যে ধর্মীয় সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা বিদ্যমান। এসব বিষয় পর্যালোচনা করে বলা যায়, রহিমের আচরণ সুশাসন প্রতিষ্ঠায় বিশেষভাবে সহায়ক।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।