মানবিক সমাজ প্রতিষ্ঠায় উক্ত সাম্যের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: মানবিক সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক সাম্যের গুরুত্ব অপরিসীম। কেননা এটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করে।মানবিক সাম্যব্যবস্থায় সকল ব্যক্তি আইন, রাষ্ট্র এবং রাজনৈতিক দৃষ্টিতে সমান বলে বিবেচিত হয়। রাজনৈতিক সাম্য কেবল ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষা ও চাকরি লাভ, সরকারের গঠনমূলক সমালোচনা, সংগঠন ও রাজনৈতিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোধ। অংশগ্রহণের অধিকারকে বোঝায়। এটি সামাজে বৈষম্য, অবিচার ও বৈরিতা হ্রাস করে, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি গড়ে তোলে। রাজনৈতিক সাম্যের অনুপস্থিতিতে সমাজে ধনী-গরিব, ক্ষমতাবান-ক্ষমতাহীন শ্রেণির ব্যবধান বাড়ে এবং শোষণমূলক কাঠামো টিকে থাকে। ফলে আধুনিক সমাজের কাঙ্ক্ষিত মূল্যবোধ যেমন ন্যায়, সাম্য ও স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়।তাছাড়া সাম্য ও স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বস্তুত স্বাধীনতা ও সাম্য একই মুদ্রার বিপরীত দিক। যদি কোনো রাষ্ট্রে রাজনৈতিক সাম্য না থাকে তবে ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক সাম্য বাস্তবায়ন করা সম্ভব নয়। সাম্য সকল অধিকার ও স্বাধীনতার মধ্যে সেতুবন্ধ তৈরি করে।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনে রাজনৈতিক সাম্যের গুরুত্ব অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মানবিক সমাজ প্রতিষ্ঠায় উক্ত সাম্যের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর