উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যে বিষয়ের নির্দেশ করা হয়েছে তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ আমার পাঠ্যবইয়ের পঠিত আইন বিষয়টিকে নির্দেশ করা হয়েছে।রাষ্ট্রের অংশ হিসেবে মানুষকে রাষ্ট্রের রীতিনীতি ও নিয়মের প্রতি অনুগত থাকতে হয়। এসব রীতিনীতি, বিধিবিধানের লিখিত রূপই হলো আইন। এ প্রসঙ্গে অধ্যাপক হল্যান্ড বলেন, "রাজনৈতিক সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মই আইন।" সমাজের রীতিনীতি যে অংশটুকু স্পষ্ট এবং মৌলিকভাবে স্বীকৃত হয়েছে এবং সরকারের সমর্থন লাভ করে সুসংঘবদ্ধ বিধিবিধানে রূপান্তরিত হয়েছে তাই আইন। আইন মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। সমাজে বসবাসকারী সকলকেই আইন মেনে চলতে হয়। আইন ছাড়া সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই আইনের কোনো বিকল্প নেই।উদ্দীপকে ফরহাদ স্থানীয় একটি সংগঠনের সদস্য। সেই প্রতিষ্ঠানের সকলের আচরণ নিয়ন্ত্রণের জন্য কিছু নিয়মনীতি লিখিত আছে। উক্ত নিয়মনীতি সবাই মেনে চলে। যার ফলে সংগঠনের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না।তাই উপরের আলোচনা ও উদ্দীপক বিশ্লেষণ করে আমরা বলতে পারি; উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ আমার পাঠ্যবইয়ের পঠিত 'আইন' বিষয়টিকে নির্দেশ করেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যে বিষয়ের নির্দেশ করা হয়েছে তোমার পাঠ্যবইয়ে…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর