শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সারাহ যে মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়েছে তা চিহ্নিত কর। তুমি কি মনে কর, উক্ত মূল্যবোধ সমাজের ভিত? তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সারাহ সামাজিক মূল্যবোধের দ্বারা প্রভাবিত হয়েছে। হ্যাঁ, আমি মনে করি সামাজিক মূল্যবোধ সমাজের ভিত।মূল্যবোধ হলো এক ধরনের মানসিক অবস্থা, যা সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। আধুনিক সমাজ গবেষকরা মূল্যবোধকে 'কয়েকটি শ্রেণিতে ভাগ করেছেন। তার মধ্যে সামাজিক মূল্যবোধ অন্যতম। সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, দানশীলতা, আতিথেয়তা প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি। সামাজিক মূল্যবোধ মানুষের আচরণ বিচারের মানদণ্ড। সামাজিক মূল্যবোধ সমাজ ও রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সামাজিক মূল্যবোধের মানের ওপর সমাজের ও রাষ্ট্রের মান নির্ভর করে। তাই বলা যায়, সামাজিক মূল্যবোধ সমাজের ভিত্তি।উদ্দীপকে, সারাহ গ্রামে বসবাস করে। সে আহত এক ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার পরিচয় দিয়েছে। সে অসহায়দের সহায়তা করে, ভিক্ষুকদের ভিক্ষা দেয়। সারাহর আচরণে সামাজিক মূল্যবোধের বিষয়টি বিশেষভাবে পরিলক্ষিত হয়। আর তাই সামাজিক মূল্যবোধ সমাজের ভিত হিসেবে পরিগণিত হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সারাহ যে মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়েছে তা চিহ্নিত কর। তুম…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ফরহাদ স্থানীয় একটি সংগঠনের সদস্য। সেই প্রতিষ্ঠানে সকলের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিয়মনীতি লিখিত আছে। উক্ত নিয়মকানুন সবাই মেনে চলে। ফলে সংগঠনের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না।দৃশ্যকল্প- ২: সারাহ গ্রামে বাস করে। তার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে সে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। অসহায়দের সাহায্য করা এবং ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া তার জীবনের একটি ভালো গুণ।

Barisal · 2025

উত্তর

ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের মধ্যে যে মূল্যবোধ জন্মায়, তাই মূলত ধর্মীয় মূল্যবোধ।

উত্তর

অতিশাসন হলো এমন এক শাসনব্যবস্থা, যেখানে শাসকের হাতে অগাধ ক্ষমতা থাকে এবং নাগরিকদের স্বাধীনতা সীমিত থাকে। এ ব্যবস্থায় মৃত প্রকাশ, সংগঠন গঠন ও রাজনৈতিক অংশগ্রহণ কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। এর বিপরীত ব্যবস্থা হলো স্বাধীনতাভিত্তিক শাসনব্যবস্থা, যেমন- গণতন্ত্র, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার, যেমন- বাক-স্বাধীনতা, ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা হয়। ফলে স্বাধীনতার পরিবেশে ব্যক্তির চিন্তা, মত ও কার্যকলাপ স্বাধীনভাবে বিকাশ লাভ করে, যা সমাজে ন্যায়, মানবিক মর্যাদা ও সামাজিক অগ্রগতির পথ তৈরি করে। তাই অতিশাসনের প্রতিকারে স্বাধীনতা একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বিকল্প।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ আমার পাঠ্যবইয়ের পঠিত আইন বিষয়টিকে নির্দেশ করা হয়েছে।রাষ্ট্রের অংশ হিসেবে মানুষকে রাষ্ট্রের রীতিনীতি ও নিয়মের প্রতি অনুগত থাকতে হয়। এসব রীতিনীতি, বিধিবিধানের লিখিত রূপই হলো আইন। এ প্রসঙ্গে অধ্যাপক হল্যান্ড বলেন, "রাজনৈতিক সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মই আইন।" সমাজের রীতিনীতি যে অংশটুকু স্পষ্ট এবং মৌলিকভাবে স্বীকৃত হয়েছে এবং সরকারের সমর্থন লাভ করে সুসংঘবদ্ধ বিধিবিধানে রূপান্তরিত হয়েছে তাই আইন। আইন মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। সমাজে বসবাসকারী সকলকেই আইন মেনে চলতে হয়। আইন ছাড়া সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই আইনের কোনো বিকল্প নেই।উদ্দীপকে ফরহাদ স্থানীয় একটি সংগঠনের সদস্য। সেই প্রতিষ্ঠানের সকলের আচরণ নিয়ন্ত্রণের জন্য কিছু নিয়মনীতি লিখিত আছে। উক্ত নিয়মনীতি সবাই মেনে চলে। যার ফলে সংগঠনের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না।তাই উপরের আলোচনা ও উদ্দীপক বিশ্লেষণ করে আমরা বলতে পারি; উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ আমার পাঠ্যবইয়ের পঠিত 'আইন' বিষয়টিকে নির্দেশ করেছে।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সারাহ সামাজিক মূল্যবোধের দ্বারা প্রভাবিত হয়েছে। হ্যাঁ, আমি মনে করি সামাজিক মূল্যবোধ সমাজের ভিত।মূল্যবোধ হলো এক ধরনের মানসিক অবস্থা, যা সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। আধুনিক সমাজ গবেষকরা মূল্যবোধকে 'কয়েকটি শ্রেণিতে ভাগ করেছেন। তার মধ্যে সামাজিক মূল্যবোধ অন্যতম। সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, দানশীলতা, আতিথেয়তা প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি। সামাজিক মূল্যবোধ মানুষের আচরণ বিচারের মানদণ্ড। সামাজিক মূল্যবোধ সমাজ ও রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সামাজিক মূল্যবোধের মানের ওপর সমাজের ও রাষ্ট্রের মান নির্ভর করে। তাই বলা যায়, সামাজিক মূল্যবোধ সমাজের ভিত্তি।উদ্দীপকে, সারাহ গ্রামে বসবাস করে। সে আহত এক ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার পরিচয় দিয়েছে। সে অসহায়দের সহায়তা করে, ভিক্ষুকদের ভিক্ষা দেয়। সারাহর আচরণে সামাজিক মূল্যবোধের বিষয়টি বিশেষভাবে পরিলক্ষিত হয়। আর তাই সামাজিক মূল্যবোধ সমাজের ভিত হিসেবে পরিগণিত হয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।