উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? এর বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের আইন বিষয়টি ফুটে উঠেছে এর বৈশিষ্ট সমূহ ব্যাখ্যা করা হল: আইন ফার্সি শব্দ। ফার্সি ভাষায় আইন শব্দের অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। সমাজ জীবনে প্রচলিত বিধি-বিধানের নামই আইন। ১. আইন কতগুলো প্রথা, রীতি-নীতি এবং নিয়মকানুনের সমষ্টি। ২. আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে । যেমন- আইনবিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয়। শাস্তির ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে। ৩. সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো আইনে পরিণত হয় । অন্য কথায়, আইনের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ব্যতিরেকে কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না। ৪.আইন ব্যক্তিস্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে । এজন্য আইনকে ব্যক্তিস্বাধীনতার ভিত্তি বলা হয়। ৫. আইন সর্বজনীন। সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধনী, দরিদ্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। ৬. আইন অবশ্যই সুস্পষ্ট হবে। অন্যথায় নিরাপরাধী ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। ৭. পরিবর্তনশীল: আইনকে দেশ, কাল ও সময় ভেদে পরিবর্তনশীল হতে হবে। ৮.আইনের বিধানগুলো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট। সুনির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইন বলবৎ হয়। এ জন্যই আইনের ক্ষেত্রে কোন অস্পষ্টতা থাকে না। ৯. কেউ আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। আইনের ব্যতিক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিধায় আইন অবশ্যই পালনীয়। তাই আইন ভঙ্গ করা শাস্তিযোগ্য অপরাধ। ১০.আইন হচ্ছে সার্বভৌম শক্তির আদেশ। তাই সকলেই আইন মেনে চলতে বাধ্য। সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত বিধায় আইনের স্থান সবার ঊর্ধ্বে। ১১.আইন প্রধানত মানুষের বাহ্যিক আচার-আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। মানুষের চিন্তা ভাবনার সাথে আইনের প্রত্যক্ষ কোন সম্পর্ক নেই।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? এর বৈশিষ্ট্…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর