শেয়ারFacebookWhatsApp

মানুষ আইন মেনে চলে কেন?

উত্তর: সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মেনে চলে। মানুষ কেন আইন মেনে চলে'— এ প্রশ্নের উত্তর নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। হব্স, বেত্থাম, অস্টিন বলেন, “মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে।” রুশো, গ্রিন বলেন, “কতগুলো সুস্পষ্ট যুক্তির কারণেই মানুষ আইন মেনে চলে। আইন ব্যক্তিস্বাধীনতাকে রক্ষা করে এবং পিছনে জনসমর্থন আছে বলেই মানুষ আইন মেনে চলতে আগ্রহী হয়।” মার্কসবাদীদের মতে, “উৎপাদন ব্যবস্থায় যে শ্রেণি প্রভুত্ব করে, সে শ্রেণিই বলপ্রয়োগের মাধ্যমে জনগণকে আইন মানতে বাধ্য করে।” উপরিউক্ত এসব মতবাদ একপেশে। এসব মতবাদের সমন্বয় সাধন করে মেইন বলেন, “শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধি থেকেই মানুষ আইন মেনে চলে । লর্ড ব্রাইস মনে করেন যে, নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তি এবং যৌক্তিকতার উপলব্ধি'— এই পাঁচটি কারণে মানুষ আইন মেনে চলে । মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার উপভোগ করতে সাহায্য করা, স্বাধীনতাকে নিশ্চিত করা এবং সুন্দর সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠনে সাহায্য করে বলেই মানুষ আইন মেনে চলে। সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। এজন্য এরিস্টটল বলেছেন, “মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে, তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয়। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয় । তাই মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মানুষ আইন মেনে চলে কেন?

হলিক্রস কলেজ · 2024

উত্তর

উপরের ছকে '?' (প্রশ্নবোধক স্থানে) হবে 'আইন'।

উত্তর

আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জনঅত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক গৃহীত ও সমর্থিত এবং জনকল্যাণের জন্য অপরিহার্য। সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের মতো রাষ্ট্রও একটি প্রতিষ্ঠান । সুনির্দিষ্ট নিয়ম বা আইন ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। সমাজজীবনে শান্তি- শৃঙ্খলা বজায় রাখা এবং সুস্থ রাষ্ট্রীয় জীবনযাপনের জন্য মানুষকে আইন মেনে চলতে হয়। আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়। আইন সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য । যা অমান্য করলে শাস্তি পেতে হয়।

উত্তর

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মেনে চলে। মানুষ কেন আইন মেনে চলে'— এ প্রশ্নের উত্তর নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। হব্স, বেত্থাম, অস্টিন বলেন, “মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে।” রুশো, গ্রিন বলেন, “কতগুলো সুস্পষ্ট যুক্তির কারণেই মানুষ আইন মেনে চলে। আইন ব্যক্তিস্বাধীনতাকে রক্ষা করে এবং পিছনে জনসমর্থন আছে বলেই মানুষ আইন মেনে চলতে আগ্রহী হয়।” মার্কসবাদীদের মতে, “উৎপাদন ব্যবস্থায় যে শ্রেণি প্রভুত্ব করে, সে শ্রেণিই বলপ্রয়োগের মাধ্যমে জনগণকে আইন মানতে বাধ্য করে।” উপরিউক্ত এসব মতবাদ একপেশে। এসব মতবাদের সমন্বয় সাধন করে মেইন বলেন, “শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধি থেকেই মানুষ আইন মেনে চলে । লর্ড ব্রাইস মনে করেন যে, নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তি এবং যৌক্তিকতার উপলব্ধি'— এই পাঁচটি কারণে মানুষ আইন মেনে চলে । মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার উপভোগ করতে সাহায্য করা, স্বাধীনতাকে নিশ্চিত করা এবং সুন্দর সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠনে সাহায্য করে বলেই মানুষ আইন মেনে চলে। সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। এজন্য এরিস্টটল বলেছেন, “মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে, তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয়। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয় । তাই মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে।

উত্তর

“গ্রেট ব্রিটেনের সাধারণ আইন প্রথাভিত্তিক আইন”— উক্তিটি যথার্থ । সুদীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত আচার-ব্যবহার, রীতিনীতিকে প্রথা বলা হয়। প্রথা সাধারণত আইনের প্রাচীনতম উৎস। কোনো একসময়ে কোনো এক ব্যক্তি হয়তো বিশেষ একটি রীতি সমাজে প্রবর্তন করেছিলেন। পরবর্তীতে যখন সমাজের অনেকেই সেই রীতি অনুসরণ করতে থাকে তখনই তাকে প্রথা বলে। রাষ্ট্র সৃষ্টির পরে সমাজের মানুষ প্রথা মেনে চলতো । প্রাচীনকালে পরিবারের সাথে পরিবারের, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর বিরোধ দেখা দিলে পরিবার প্রধান বা গোষ্ঠী প্রধানরা প্রথা অনুসারে সেসব বিরোধের নিষ্পত্তি করতেন। কালক্রমে সেসব আচার-আচরণ জনসমর্থন লাভ করলে রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্যদিয়ে সেগুলো আইনের মর্যাদা লাভ করে। আধুনিককালে প্রতিটি রাষ্ট্রের আইনের মধ্যে প্রথাগত আইনের উপস্থিতি লক্ষ করা যায়। যেমন— গ্রেট ব্রিটেনের সাধারণ আইনও প্রথাভিত্তিক আইন। এসব আইন চিরাচরিত সামাজিক আচার-আচরণের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এসব আইনের প্রতি জনগণের ব্যাপক সমর্থন থাকায় আইনসভা এসব প্রথাভিত্তিক আইনকে বাতিল করতে পারে না। এমনকি, রাষ্ট্র বিভিন্ন সময় প্রথাকে যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে আইন হিসেবে অনুমোদন প্রদান করে। উপরের আলোচনা শেষে বলা যায়, গ্রেট ব্রিটেনের সাধারণ আইন প্রথাভিত্তিক আইন।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।